ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
লোকেশ রাহুলের ব্যাটিং ঝড়, দিল্লিকে বিশাল রানের টার্গেট দিল লখনৌ
মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন লখনৌ অধিনায়ক লোকেশ রাহুল। টস জিতে ব্যাট করতে নেমে সূচনাটা বেশ ভালোই করেছিল আইপিএলের নতুন ফ্রাঞ্চাইজিটি।
উদ্বোধনী জুটিতে ৪.২ ওভারে কুইন্টন ডি কক এবং লোকেশ রাহুলের ব্যাটে ওঠে ৪২ রান। ১৩ বলে ২৩ রান করে ডি কক আউট হয়ে যাওয়ার পর জুটি বাধেন লোকেশ রাহুল এবং দিপক হুদা। এ দু’জনের ব্যাটে গড়ে ওঠে ৯৫ রানের বিশাল জুটি।
৩৪ বলের ঝড় তুলে ৫২ রান করে আউট হন দিপক হুদা। ৬টি বাউন্ডারির সঙ্গে ১টি ছক্কার মার মারেন তিনি। লোকেশ রাহুল ৫১ বলে ৭৭ রান করে আউট হন। ৪টি বাউন্ডারির সঙ্গে ৫টি ছক্কার মার মারেন তিনি।
শেষ দিকে মার্কাস স্টোইনিজ ১৬ বলে ১৭ এবং ক্রুনাল পান্ডিয়া ৬ বলে ৯ রান করার পর নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৫ রান ওঠে লখনৌয়ের স্কোরবোর্ডে।
শার্দুল ঠাকুর একাই নেন ৩ উইকেট। মোস্তাফিজুর রহমান ৪ ওভার বল করে ৩৭ রান দিয়ে কোনো উইকেট পাননি। যদিও তার বলে একটি ক্যাচ মিস হয়েছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)