ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
দীর্ঘ ৯ বছর পর অবশেষে বাড়ি ফিরবেন ভারতীয় ক্রিকেটার
শনিবার রাতে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৫ উইকেটে জিতেছে মুম্বাই। যেখানে আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৫৮ রানের বেশি করতে পারেনি রাজস্থান। তাদেরকে এতো অল্প রানে বেঁধে ফেলার অন্যতম কারিগর ছিলেন আইপিএলে অভিষিক্ত রহস্য স্পিনার কুমার কার্তিক।
গত বৃহস্পতিবার ইনজুরিতে আক্রান্ত আরশাদ খানের বদলি হিসেবে কুমার কার্তিককে দলে নেওয়ার ঘোষণা দেয় মুম্বাই। একদিন পর শনিবারই অভিষেক হয়ে গেছে তার। আর প্রথম ম্যাচে ৪ ওভারের স্পেলে খরচ করেছেন মাত্র ১৯ রান, নিয়েছেন রাজস্থান অধিনায়ক সানজু স্যামসনের উইকেট।
এমন অভিষেকের পর অবশেষে বাড়ি ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নিজের জীবনে কিছু অর্জনের আগে বাড়ি ফিরবেন না- এমন সিদ্ধান্তই নিয়েছিলেন উত্তর প্রদেশের ২৪ বছর বয়সী এ স্পিনার। আইপিএলের মতো বড় মঞ্চে সুযোগ পেয়েই বাড়ি ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম দৈনিক জাগরণে দেওয়া সাক্ষাৎকারে কুমার কার্তিক বলেছেন, ‘আমি নয় বছর ধরে বাড়ি যাই না। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, জীবনে কিছু অর্জন করার পরেই কেবল বাড়ি যাবো। আমার বাবা-মা প্রায়ই ফোন করতেন কিন্তু আমি মত বদলাইনি। এখন আমি আইপিএলের পর বাড়ি ফিরবো।’
এর আগে রাজস্থানের বিপক্ষে ম্যাচের ইনিংস ব্রেকে নিজের বোলিং সম্পর্কে তিনি বলেন, ‘আমি রহস্য বোলার। এখন বেশ ভালো লাগছে। যখন জানতে পারলাম আমি খেলবো, খুব নার্ভাস ছিলাম। তবে রাতেই সব ব্যাটারের জন্য পরিকল্পনা করে রাখি। শচিন (টেন্ডুলকার) স্যারের উপদেশে অনেক অনুপ্রেরণা পেয়েছি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)