ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
অবশেষে কন্যাসন্তানের নাম প্রকাশ্যে আনলেন তাসকিন
তাসকিন জানান, তার একমাত্র মেয়ের নাম ফাতেমা আহমেদ তাইবা। সদ্য ভূমিষ্ঠ মেয়ে ও পরিবারের সব সদস্যের জন্য দোয়াও চেয়েছেন তাসকিন। ২০১৭ সালের ৩১ অক্টোবর বেসরকারি বিশ্ববিদ্যালয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ- এআইইউবির অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সৈয়দা রাবেয়া নাঈমাকে বিয়ে করেন তাসকিন আহমেদ।
তাসকিনের বিয়ে দেশের ক্রিকেটের হট টপিক হয়ে উঠেছিল। কারণ তার বিয়েতে উকিল বাবা ছিলেন মাশরাফি বিন মুর্তজা। ২০১৮ সালের সেপ্টেম্বরে তাদের ঘর আলোকিত করে ভূমিষ্ঠ হয় ছেলে তাসফিন আহমেদ রিহান। বাবা, মা, বোন ও ছেলে সন্তানকে নিয়ে বেশ আনন্দেই কাটছিল তাসকিনের সময়।
এবার তাদের আনন্দ আরও বাড়িয়ে দিল তাসকিনের প্রথম কন্যা সন্তানের আগমন। আনন্দের এই ক্ষণে তাসকিনকে অবশ্য একটু দুশ্চিন্তায় থাকতে হচ্ছে তার চোট নিয়ে। প্রোটিয়াদের মাটিতে ওয়ানডে সিরিজে দারুণ পারফর্ম করে ঐতিহাসিক সিরিজ জয় এনে দিলেও ইঞ্জুরির কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি এই তারকা।
প্রথম টেস্টেও বল করেছেন চোট নিয়ে। সেরে না ওঠায় খেলতে পারবেন না শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজের প্রথম টেস্টে, শঙ্কা আছে দ্বিতীয় টেস্টে খেলা নিয়েও। অথচ এই টেস্টগুলোর জন্যই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তাসকিন। আপাতত তাই তাসকিনকে মনোযোগ দিতে হচ্ছে পুনর্বাসন কাজে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল টিমের অধীনে তার চোট সারানোর কাজ চলছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)