ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
ক্রিকেট ইতিহাসে প্রথম : পাকিস্তানের ক্রিকেটার রিজওয়ানের সঙ্গে বড় জুটি গড়ে ভারতের পুজারার ডাবল সেঞ্চুরি
অবশেষে মিললো সেটি দেখার সুযোগ। তৃতীয় রাউন্ডে ডারহামের বিপক্ষে ম্যাচে ষষ্ঠ উইকেটে বড় জুটি গড়েছেন রিজওয়ান ও পুজারা। দারুণ ফর্মে থাকা পুজারা তুলে নিয়েছেন চলতি আসরে নিজের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি, ফর্মে ফিরে রিজওয়ান খেলেছেন পঞ্চাশ ছাড়ানো ইনিংস।
শনিবার ম্যাচের তৃতীয় দিন রিজওয়ান ও পুজারার জুটিতে এসেছে ১৫৪ রান। এ দুজনের জুটিতে ভর করেই ৫৩৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে সাসেক্স। অবশ্য শেষ দিকে মাত্র ৩৪ রানের ব্যবধানে ৫ উইকেট না হারালে আরও বড় হতে পারতো তাদের দলীয় সংগ্রহ।
দ্বিতীয় দিন শেষে পুজারা ১২৮ ও রিজওয়ান অপরাজিত ছিলেন ৫ রানে। শনিবার নিজের ব্যক্তিগত সংগ্রহে আরও ৭৫ রান যোগ করেছেন পুজারা। যার মাধ্যমে করেছেন এবারের আসরে দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। আউট হন ২০৩ রান করে। প্রথম ম্যাচে তিনি খেলেছিলেন ২০১* রানের ইনিংস, দ্বিতীয় ম্যাচে করেন ১০৯ রান।
অন্যদিকে আগের দুই ম্যাচে খেলা তিন ইনিংসে মাত্র ২২, ৪ ও ০ রান করা রিজওয়ান এবার পেয়েছেন রানের দেখা। পুজারার সঙ্গে ১৫৪ রানের জুটি গড়ার পথে তার ব্যাট থেকে এসেছে ৭৯ রানের ঝকঝকে ইনিংস। এ দুজনের জুটি আলোড়ন তুলেছে এশিয়ার ক্রিকেটপ্রেমীদের মাঝে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)