ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
মনে হলো আইপিএলের শিরোপা জিতলো মুম্বাই
রান তাড়ায় তৃতীয় ওভারেই রোহিতকে হারায় মুম্বাই। রবিচন্দ্রন অশ্বিনের বলে সুইপে গড়বড় করে অধিনায়ক ধরা পড়েন স্কয়ার লেগে। ৫ বলে তিনি করেন ২ রান।
একবার জীবন পাওয়া ইশান কিষান (১৮ বলে ২৬) থেমে যান ঝড়ের আভাস দিয়েই। ৩৯ বলে ৫১ রানের আক্রমণাত্মক ইনিংস খেলা সূর্যকুমার যাদবের সঙ্গে তিলক ভার্মার ৮১ রানের জুটিতে জয়ের পথে এগিয়ে যায় মুম্বাই।
তবে দুই ওভার মিলিয়ে পরপর দুই বলে এই দুই জনের বিদায়ে কিছুটা শঙ্কা জাগে। আগের ম্যাচের পরিণতি এড়াতে ৯ বলে ২০ রানের ক্যামিও ইনিংস খেলেন টিম ডেভিড। মুখোমুখি হওয়া প্রথম বলে ছক্কায় ম্যাচ শেষ করে দেন ড্যানিয়েল স্যামস।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকে নিয়মিত উইকেট হারায় রাজস্থান। এক প্রান্ত আগলে রাখেন জস বাটলার, তবে তাকে সঙ্গ দিতে পারেননি কেউ।
অনেকটা বলে-বলে রান করা বাটলার ষোড়শ ওভারে চড়াও হন হৃতিক শোকিনের ওপর। প্রথম বল ইংলিশ কিপার-ব্যাটসম্যান ওড়ান ছক্কায়। পঞ্চম বল অফ স্টাম্পের অনেক বাইরে করলেও ওয়াইড দেননি আম্পায়ার। ওভারের শেষ বলে ক্যাচ দিয়ে থামেন বাটলার। ৫২ বলে খেলা তার ৬৭ রানের ইনিংসে ৪টি ছক্কার পাশে ৫টি চার।
তিনি ছাড়া বিশের ঘরে যেতে পারেন কেবল অশ্বিন। ৯ বলে খেলেন ২১ রানের ক্যামিও ইনিংস।
৯ ম্যাচে প্রথম জয়ে ২ পয়েন্ট নিয়ে তলানিতেই রয়েছে মুম্বাই। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে রাজস্থান। প্রতিযোগিতার সফলতম দলটি শনিবারের দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটে হারিয়েছে রাজস্থান রয়্যালসকে। ১৫৯ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলেছে চার বল বাকি থাকতে।
রান তাড়ায় তৃতীয় ওভারেই রোহিতকে হারায় মুম্বাই। রবিচন্দ্রন অশ্বিনের বলে সুইপে গড়বড় করে অধিনায়ক ধরা পড়েন স্কয়ার লেগে। ৫ বলে তিনি করেন ২ রান।
একবার জীবন পাওয়া ইশান কিষান (১৮ বলে ২৬) থেমে যান ঝড়ের আভাস দিয়েই। ৩৯ বলে ৫১ রানের আক্রমণাত্মক ইনিংস খেলা সূর্যকুমার যাদবের সঙ্গে তিলক ভার্মার ৮১ রানের জুটিতে জয়ের পথে এগিয়ে যায় মুম্বাই।
তবে দুই ওভার মিলিয়ে পরপর দুই বলে এই দুই জনের বিদায়ে কিছুটা শঙ্কা জাগে। আগের ম্যাচের পরিণতি এড়াতে ৯ বলে ২০ রানের ক্যামিও ইনিংস খেলেন টিম ডেভিড। মুখোমুখি হওয়া প্রথম বলে ছক্কায় ম্যাচ শেষ করে দেন ড্যানিয়েল স্যামস।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকে নিয়মিত উইকেট হারায় রাজস্থান। এক প্রান্ত আগলে রাখেন জস বাটলার, তবে তাকে সঙ্গ দিতে পারেননি কেউ।
অনেকটা বলে-বলে রান করা বাটলার ষোড়শ ওভারে চড়াও হন হৃতিক শোকিনের ওপর। প্রথম বল ইংলিশ কিপার-ব্যাটসম্যান ওড়ান ছক্কায়। পঞ্চম বল অফ স্টাম্পের অনেক বাইরে করলেও ওয়াইড দেননি আম্পায়ার। ওভারের শেষ বলে ক্যাচ দিয়ে থামেন বাটলার। ৫২ বলে খেলা তার ৬৭ রানের ইনিংসে ৪টি ছক্কার পাশে ৫টি চার।
তিনি ছাড়া বিশের ঘরে যেতে পারেন কেবল অশ্বিন। ৯ বলে খেলেন ২১ রানের ক্যামিও ইনিংস।
৯ ম্যাচে প্রথম জয়ে ২ পয়েন্ট নিয়ে তলানিতেই রয়েছে মুম্বাই। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে রাজস্থান। ট্যাগ :
মুম্বাই ইন্ডিয়ান্স টি-টোয়েন্টি রাজস্থান রয়্যালস আইপিএল ভারত
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)