ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
পুজারার হ্যাটট্রিক সেঞ্চুরি
শুক্রবার কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন-২ এর ম্যাচে সাসেক্সের হয়ে খেলতে নেমে ডারহামের বিপক্ষে অপরাজিত সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারতের টেস্ট ব্যাটিংয়ের অন্যতম ভরসার প্রতীক চেতেশ্বর পূজারা। ম্যাচের দ্বিতীয় দিন শেষে ১২৮ রানে অপরাজিত রয়েছেন তিনি।
চলতি কাউন্টিতে পরপর তিন ম্যাচে পুজারার এটি তৃতীয় সেঞ্চুরি। ডার্বিশায়ারের বিপক্ষে প্রথম ম্যাচে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে ২০১ রানে অপরাজিত ছিলেন পুজারা। পরে উরস্টারশায়ারের বিপক্ষে খেলেন ১০৯ রানের ইনিংস। এবার তৃতীয় সেঞ্চুরিকে কোথায় নিয়ে যান তিনি সেটিই দেখার।
হোভের কাউন্টি গ্রাউন্ডে চলমান ম্যাচটিতে আগে ব্যাট করে ২২৩ রানে অলআউট হয়েছে ডারহাম। জবাবে দ্বিতীয় দিন শেষে ৫ উইকেট হারিয়ে ৩৬২ রান করেছে সাসেক্স। পুজারার সেঞ্চুরি ছাড়াও ফিফটির দেখা পেয়েছেন টম হেইন্স (৫৪), টম আলসপ (৬৬) ও টম ক্লার্ক (৫০)।
আজ অবিচ্ছিন্ন ১২ রানের জুটি নিয়ে খেলতে নামবেন ভারতের চেতেশ্বর পুজারা ও পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। বিশ্বের ক্রিকেটপ্রেমীদের জন্য দারুণ এক সময়ই অপেক্ষা করছে বলে দেওয়া যায়। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে তৃতীয় দিনের খেলা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)