ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

‘বাবরের মতোই দুর্ভাগ্যের শিকার রোহিত’

২০২২ এপ্রিল ৩০ ১৮:০৭:০৫

‘বাবরের মতোই দুর্ভাগ্যের শিকার রোহিত’

অন্যদিকে পিএসএলে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের নেতৃত্বাধীন করাচি কিংসও এবারের পিএসএলে টানা প্রথম ৮ ম্যাচে পরাজিত হয়েছিল। দুই অধিনায়কদের পরিস্থিতির মধ্যে অনেকটা মিল খুঁজে পাচ্ছেন সাবেক পাকিস্তান তারকা রশিদ লতিফ।

নিজের ইউটিউব চ্যানেলে মুম্বাইকে নিয়ে করা এক ভিডিওতে তিনি বলেন, ‘মুম্বাই কিন্তু করাচি কিংসের মতোই ফ্লপ করেছে। আইপিএলের সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজি এখন সবচেয়ে নীচে। পুরো ব্যাপারটাই অদ্ভুত! করাচি মোট ৯ ম্যাচ হেরেছিল, মুম্বাইও সেই পথেই এগিয়ে যাচ্ছে।

রোহিত শর্মাও বাবর আজমের মতো দুর্ভাগ্যের শিকার হয়েছেন। ‘রশিদের মতে, ‘অধিনায়কত্বের চেয়ে বড় ব্যাপার হলো মুম্বাই কর্তৃপক্ষ যেভাবে দল তৈরি করেছিল, সেটাই তাদের সমস্যায় ফেলছে। আমার মতে, দলের মালিকদের হস্তক্ষেপ পরিস্থিতি খারাপ হয়েছে।

তারা পান্ডিয়া ভাইদের ছেড়ে দিয়েছে, কুইন্টন ডি’কককে রাখেনি, ট্রেন্ট বোল্টকেও নেয়নি। ‘ তবে দলের ব্যর্থতার মধ্যেও বাবর আজম কিন্তু ব্যাট হাতে ১০ ম্যাচে ৩৪৩ রান করেছিলেন। কিন্তু মুম্বাই অধিনায়ক রোহিত ব্যাটার হিসাবেও ফ্লপ মেরেছেন। তাদের প্লে অফের আশাও শেষ হয়ে গেছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ