ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ: দক্ষিণ আফ্রিকার কারণে বিপদে বিপিএল
বলা হয়েছে আগামী বছর জানুয়ারিতে অনুষ্ঠিত হবে প্রথম আসর। এরপর প্রতি বছর জানুয়ারি মাসেই বসবে আসর। দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের এমন সিদ্ধান্তে বিপদ বাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)।
প্রতি বছর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ডিসেম্বর-জানুয়ারিতে মাসে আয়োজন করে বিপিএল। যদিও সেটা নির্দিষ্ট নয়। তবে এই সময়টাতেই হয়ে আসছে। এখন একই সময়ে বিপিএল ও দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি টুর্নামেন্ট অনুষ্ঠিত হলে বিদেশি তারকা সংকটে পড়তে পারে বিপিএল।
নিজেদের টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন নিয়ে সিএসএ জানায়, বড় লক্ষ্য নিয়েই শুরু হতে যাচ্ছে লিগটি। এই টুর্নামেন্টে খেলোয়াড়দের জন্য থাকবে চওড়া পারিশ্রমিক। যা আইপিএলের পরে বিশ্বের অন্যান্য টুর্নামেন্টগুলোর চেয়ে বেশি আয়ের সুযোগ থাকবে।
টুর্নামেন্টে থাকছে ছয়টি দল। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হতে যাওয়া লিগের পয়েন্ট হিসেবে ৪ দল উঠবে প্লে অফ পর্বে। মোট ৩৩টি ম্যাচ হবে আসরে।
এ নিয়ে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) প্রধান নির্বাহী কর্মকর্তা ফুললেটসি মোসেকি জানান, ‘আমরা এরমধ্যেই দেশি ও বিদেশি বিনোয়গকারীর কাছ থেকে সাড়া পেয়েছি। আশা করি খুব দ্রুতই গুছিয়ে ফেলতে পারব।’
ব্রডকাস্ট কোম্পানি সুপার স্পোর্টসের প্রধান নির্বাহী মার্কো জুরি মনে করেন, এই টুর্নামেন্ট বদলে দেবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটকে। ‘আমরা যদি প্ল্যান অনুযায়ী এগুতে পারি তাহলে পুরোপুরি বদলে যাবে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)