ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
অবিশ্বাস্য: বিশ্বকাপের আগে রেকর্ড গড়লো আর্জেন্টিনা
আর এই ২৩.৫ মিলিয়ন বা ২ কোটি ৩৫ লাখ আবেদনের মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ আর্জেন্টিনার ম্যাচকে ঘিরে। কারণ, বলা হচ্ছে এটিই সময়ের সেরা তারকা লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপ। তাই, আর্জেন্টিনার ম্যাচের টিকেট নিয়েই আগ্রহ অনেক বেশি।টিকেটের আবেদনের মধ্যে বেশির ভাগ আবেদনই আর্জেন্টিনার গ্রুপ পর্বের ম্যাচগুলো নিয়ে।
বিশ্বকাপের টিকেটের জন্য সাধারণ সমর্থকদের আবেদনের একটি পরিসংখ্যান প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সেখানে দেখা গেছে, আর্জেন্টিনার পাশাপাশি ব্রাজিল, ফ্রান্স, ইংল্যান্ড, মেক্সিকো, কাতার, সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের ম্যাচের টিকেটের চাহিদা বেশি।
এর মধ্যে ১৮ ডিসেম্বরের ফাইনালের পাশাপাশি সবচেয়ে বেশি আগ্রহের কেন্দ্রে আছে চারটি ম্যাচ। সেগুলো হলো—গ্রুপ পর্বে আর্জেন্টিনা বনাম মেক্সিকো, আর্জেন্টিনা বনাম সৌদি আরব এবং আর্জেন্টিনা বনাম পোল্যান্ড ও ইংল্যান্ড-যুক্তরাষ্ট্র।
মূলত যেসব ম্যাচের জন্য বেশিসংখ্যক টিকেটের আবেদন পড়েছে, সেগুলো লটারির মাধ্যমে দেওয়া হবে। আর লটারিতে জয়ীদের তালিকা জানানো হবে আগামী ৩১ মে।
উল্লেখ্য, ২১ নভেম্বর সেনেগাল ও নেদারল্যান্ডসের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে কাতার বিশ্বকাপ। একই দিন স্বাগতিক কাতার মুখোমুখি হবে ইকোয়েডরের। এর পরদিনই ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ