ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
ঝাড়ুদার থেকে আইপিএল মঞ্চে
ভারতের উত্তর প্রদেশে তার বাবা খানচাঁদ সিং গ্যাসের সিলিন্ডার বিলি করতেন। লখনৌর দুটি ঘরে চার ভাইবোন এবং মা-বাবাকে নিয়ে রিংকুর সংসার। দু’বেলা ঠিকমতো খাবার জুটত না তাদের। খবর ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের। অভাব-অনটনে বেড়ে ওঠা রিংকুকে তার দাদা এক জায়গায় ঝাড়ুদারের কাজে ঢুকিয়ে দেন। রিংকু যদিও দমে যাননি।
কাজের পাশাপাশি তিনি ক্রিকেট খেলা চালিয়ে যেতে থাকেন। এরপর মাত্র ১৭ বছর বয়সে সুযোগ পেয়ে যান উত্তরপ্রদেশের রাজ্য দলে। রাজ্য ক্রিকেট থেকে লিস্ট ‘এ’ ক্রিকেট খেলে রিংকু এখন আইপিএলে। কলকাতাও রিংকুর জীবন পাল্টে দিয়েছে। বিশাল টাকার ঋণে ডুবে থাকা রিংকুর পরিবারকে বাঁচিয়ে দিয়েছে কলকাতা।
শাহরুখ খানের দলের হয়ে গত চার বছরে একাধিক ম্যাচে ফিল্ডিং করেছেন রিংকু, নিয়েছেন দুর্দান্ত সব ক্যাচ। ২০১৭ সালে আইপিএলের সঙ্গে যুক্ত হন রিংকু। সে সময় তাকে ১০ লাখ টাকা দিয়ে দলে নিয়েছিল কিংস ইলেভেন পাঞ্জাব। কিন্তু কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। পরের বছর কলকাতা তাকে কেনে ৮০ লাখ টাকা দিয়ে।
ওই বছর চারটি ম্যাচ খেলেন তিনি, পরের বছর খেলেন পাঁচটি ম্যাচ। ২০২০ সালে কলকাতা তাকে একটি ম্যাচ খেলায়। ২০২১ সালের আইপিএলে রিংকুকে কোনো ম্যাচ খেলানোই হয়নি। কিন্তু সেই রিংকুকেই ৫৫ লাখ টাকা দিয়ে এবারের নিলামে কিনে নেয় কলকাতা। এবারের আসরে তিনি খেলেছেন ২ ম্যাচ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)