ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
অধিনায়কের দ্বায়িত্ব পেয়েই ব্রড-অ্যান্ডারসনকে ফেরাচ্ছেন স্টোকস
অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ হারের পর দলকে ঢেলে সাজানোর পরিকল্পনার কথা জানিয়েছিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। যার শুরুটা হয়েছিল সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে। বেশ কয়েকজন নিয়মিত ক্রিকেটারকে ছাড়াই ক্যারিবীয় সফরে গিয়েছিল ইংল্যান্ড।
ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে ছিলেন না অ্যান্ডারসন। জায়গা পাননি আরেক পেসার ব্রডও। ডানহাতি দুই পেসারকে বাদ দেয়ায় সমালোচনার মুখে পড়তে হয়েছিল ইসিবিকে। কদিন আগে অ্যান্ডারসন জানিয়েছিলেন, ঠিক কি কারণে দল থেকে বাদ পড়েছেন সেটা জানেন না তিনি।
বাদ দেয়ার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন ব্রডও। তবে ইংল্যান্ডের দায়িত্ব নিয়েই তাদেরকে ফেরানোর আশ্বাস দিয়েছেন স্টোকস। এদিকে ব্রড ও অ্যান্ডারসনের সঙ্গে ফোনে কথা বলে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে তাদেরকে নির্বাচনের জন্য বিবেচনায় রাখা হয়েছে বলে জানান ইসিবির ব্যবস্থাপনা পরিচালক।
এ প্রসঙ্গে রব কি বলেন, ‘এই দায়িত্বে আমার নাম (আনুষ্ঠানিকভাবে) ঘোষণার আগেই আমি জিমি ও ব্রডিকে ফোন করে বলেছি, ‘এই গ্রীষ্মের প্রথম টেস্টের দল নির্বাচনে তোমাদের নাম বিবেচিত হবে।’ তবে আমি তো ব্যবস্থাপনা পরিচালক। ওরা জানতে চেয়েছিল, অধিনায়কের ভাবনাও একইরকম কিনা।’
‘বেন স্টোকস প্রথম যে কথাগুলো বলেছে (নেতৃত্ব পাওয়ার পর), এর মধ্যে ছিল, ‘জিমি ও ব্রডি দলে ফিরে আসছে’ এবং আমি তাতে সায় দিয়েছি। আমাদের কারও দ্বিমত থাকলে হয়তো ভিন্ন কিছু হতো। তবে সেটা নিয়ে কোনো বিতর্কই হয়নি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)