ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
ছন্দে ফিরতে কোহলিকে পরামর্শ দিলেন যুবরাজের
কোহলির এমন অফফর্ম শুধুমাত্র ব্যাঙ্গালুরুর মাথাব্যথার কারণ নয়, ভারতীয় ক্রিকেট দলেরও বড় চিন্তার কারণ। কেননা ছয় মাসের মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কোহলির ছন্দে ফেরা খুব বেশি জরুরি ভারতের জন্য। তাই কোহলিকে অন্যরকম এক পরামর্শ দিয়েছেন যুবরাজ সিং।
২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে কোহলিই ছিলেন সর্বেসর্বা। এই চার বছরে তার রানের গড় ছিল যথাক্রমে ৭৫.৯৩, ৭৫.৬৪, ৫৫.০৮ ও ৬৮.০০। কিন্তু এরপর থেকেই আর চেনা ছন্দে নেই তিনি। বিশেষ করে ২০২০ ও ২০২১ সালে টেস্ট ক্রিকেটে তার গড় মাত্র ১৯.৩৩ ও ২৮.২১। চলতি বছর রান করেছেন ৩৭.৮০ গড়েম।
২০১৭ সালের আগস্ট থেকে ২০১৯ সালের জানুয়ারি পর্যন্ত তিন ফরম্যাটে ১৭টি সেঞ্চুরি করেছিলেন কোহলি। কিন্তু ২০১৯ সালের ডিসেম্বর থেকে আর সেঞ্চুরির দেখা নেই এ তারকার ব্যাটে। যুবরাজের মতে, কোহলিকে আবার শুরুর দিনগুলোর মতো করে ভাবতে হবে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে যুবরাজ বলেছেন, ‘আমার মতে কোহলিকে তার শুরুর দিনগুলোতে ফিরে যেতে হবে এবং ভাবতে হবে সে মানুষ হিসেবে কেমন ছিল? সে তখন স্বাধীন এক ব্যক্তি ছিল, যে সবসময় ফুর্তি মেজাজে থাকতো। তাকে সেই সব দিনগুলোর দিকে ফিরে তাকাতে হবে।’
ভারতের অন্যতম সেরা এই অলরাউন্ডার আরও যোগ করেন, ‘অবশ্যই সে এখন খুশি নয় এবং মানুষও তাকে নিয়ে খুব একটা খুশি নয়। কারণ আমরা কোহলির আরও অনেক বেশ বেঞ্চমার্ক দেখেছি, সেঞ্চুরির পর সেঞ্চুরি করতে দেখেছি। তবে সেরা খেলোয়াড়দের সঙ্গেও এমনটা হয়।’
তাই খানিক পরিবর্তন আনার পরামর্শে জোর দিয়ে যুবরাজ বলেন, ‘কোহলির এখন মুক্ত-স্বাধীন মনের মানুষ হতে হবে। সে যদি নিজেকে বদলাতে পারে এবং আগে যেমন ছিল তেমন হতে পারে, তাহলে এর ছাপ খেলায়ও পড়বে। সে নিজেকে এ যুগের সেরা হিসেবে প্রমাণ করেছে এবং কঠোর পরিশ্রমে বিশ্বাস করে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)