ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
এবারের ডিপিএলে যত উইকেট পেল মাশরাফি
প্রস্তুতি নিয়ে অংশগ্রহণ করেন এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে। কিন্তু বিপিএলের মাঝপথেই ইনজুরিতে পড়েন মাশরাফি বিন মুর্তজা। কোমরের ব্যথার কারণে ঠিকঠাক হাঁটতে পারছিলেন না তিনি। চেন্নাইতে উন্নত চিকিৎসা নিতে গেলেও অস্ত্রোপচারের কথা শুনে না করে দেন খেলতে পারবেন না বলে।
সেখান থেকে ফিরে অংশগ্রহণ করেন ঢাকা প্রিমিয়ার লিগে। আর ঢাকা প্রিমিয়ার লিগে বল হাতে চমক দেখিয়েছেন তিনি। সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায় ৮ নম্বরে অবস্থান করছেন মাশরাফি বিন মুর্তজা
পেসারদের মধ্যে চতুর্থ, দেশি পেসারদের মধ্যে রয়েছেন তৃতীয়তে। শুরুর দিকে একটা ম্যাচ খেলতে না পারলেও বাকি ১৪ ম্যাচ খেলেছেন। ২৯.৭৫ বোলিং গড় আর ৫.৪৫ ইকনোমিতে বোলিং করে নিয়েছেন ২০টি উইকেট।
মৌসুমের শেষ ম্যাচ খেলে মাশরাফী নিজের পারফর্ম নিয়ে বলেছেন, ‘খেলোয়াড় হিসেবে তো পারফর্ম করলে ভালো লাগে, অন্যরকম ভালো লাগছে। হয়তো আরেকটু ভালো করতে পারতাম, যদি ফিট থাকতাম। তবু ঠিক আছে, আলহামদুলিল্লাহ।’
নিজের সেরা মুহূর্তের কথা বলতে গিয়ে জানান, ‘ওরকমভাবে তো খেয়াল করিনি। তবে আবাহনীর সঙ্গে ম্যাচটায় ভালো বোলিং করেছি। ওইটাই টার্নিং পয়েন্ট ছিল। মাঝে যখন জুটি হচ্ছিল, তখন ৩ উইকেট পেলাম… ম্যাচটা জিতলাম, ওইটা আমার বেশি ভালো লেগেছে।’
দলকে নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বে লিজেন্ডস অব রূপগঞ্জ লড়াই করেছে শিরোপার জন্য। তবে শেষ পর্যন্ত রানার্স-আপ হয়ে শেষ করেছে মৌসুম। চ্যাম্পিয়ন হতে না পারলেও সতীর্থদের পারফরম্যান্সে খুশি অধিনায়ক।
‘আমার কাছে মূল চ্যালেঞ্জ ছিল টিমটা নিয়ে। আমরা মডারেট একটা দল ছিলাম। সেখান থেকে লিগের চ্যাম্পিয়নশিপে শেষ ম্যাচের আগে আমরা ছিটকে গিয়েছি। যেটা সবসময় বলি, চ্যাম্পিয়ন হতে শুধু ভালো খেললে হয় না, একটু ভাগ্যও দরকার হয়। সেই ভাগ্যটা আমাদের হয়তো ছিল না। তবু আলহামদুলিল্লাহ, রানার্স-আপ হয়েছি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)