ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
এবার ম্যাক্সওয়েলের বিয়ের পার্টিতে ভাইরাল কোহলির পুষ্পা নাচ,ভিডিওসহ
দীর্ঘদিনের বান্ধবী বিনি রামনের সঙ্গে গত ১৮ মার্চ তিনি নতুন জীবন শুরু করেছেন। তারপর ভারতে গেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে আইপিএল খেলতে।
বিয়ে করে আইপিএল খেলতে এসেছেন, সতীর্থরা কি আর ছাড়ে? ফলে পার্টি দিতেই হলো ম্যাক্সওয়েলকে। স্বাভাবিকভাবেই সেই পার্টি হয়ে উঠেছিল তারার মেলা। বেঙ্গালুরুর সব ক্রিকেটারই উপস্থিত ছিলেন ম্যাক্সওয়েলের বিয়ের ভোজ খেতে। আইপিএলের জৈব সুরক্ষা বলয় অক্ষত রেখে আয়োজিত পার্টিতে নাচতে দেখা গেছে বিরাট কোহলিকে। সঙ্গে তার স্ত্রী আনুশকা শর্মাও ছিলেন। আরো ছিলেন ফাফ ডুপ্লেসি, শাহবাজ আহমেদ, জেসন বেহরেনডর্ফ, দীনেশ কার্তিকরা।
পার্টিতে সবাই সেজেছিলেন ভারতীয় পোশাকে। নাচ-গানেরও আয়োজন। অল্লু অর্জুনের সিনেমা পুষ্পার গানের সঙ্গে কোমর দোলাতে দেখা যায় কোহলি এবং শাহবাজকে। ভারতীয় দলের সাবেক অধিনায়কের নাচের সেই ভিডিও এখন সোশ্যাল সাইটে ভাইরাল। পার্টি নিয়ে সোশ্যাল সাইটে আনুশকা লিখেছেন, 'সুরক্ষা বলয়ের মধ্যে বিয়ের অনুষ্ঠান! আমার মনে হচ্ছে সব অনুষ্ঠানই যেন একটা বলয়ের মধ্যে পালন করছি!'
????????????aiyababoiii edhi chalu naku chinna annya @imVkohli peadha annya @alluarjun #OoAntavaOoOoAntava song ki dance chasthunadu has a mutual fan today my day is really made????????????#viratkholi annya thaggede lee#AlluArjun annya thaggede lee#PushpaTheRise #ThaggedheLe pic.twitter.com/f9WInhlL2L
— ???????? ???????????????? ᵏʰᵃᵈʰᵃʳ ˢᵗʸˡⁱˢʰ (@khadharkhan1983) April 28, 2022
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)