ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
যে কারণে বদলে যাচ্ছে আইপিএলে মুস্তাফিজদের জার্সি
যদিও চলতি আইপিএলে সাত ম্যাচ শেষে ছয় পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সাত নম্বরে রয়েছে দিল্লি ক্যাপিটলস। লিগের প্রথম ম্যাচে মুম্বাইকে হারালেও পরের দুই ম্যাচে গুজরাট-লখনৌয়ের কাছে হারতে হয়েছিল তাদের। তবে রিশভ পন্তরা এরপরই কলকাতাকে হারিয়েছিল। তবে তারপরই বেঙ্গালুরুর কাছে হারে দিল্লি।
কিন্তু এরপর পাঞ্জাবকে হারালেও রাজস্থানের কাছে ফের হারতে হয় তাদের। ফলে বর্তমানে দিল্লির প্লে-অফে যাওয়ার রাস্তাটা অনেকটাই কঠিন হয়ে গেছে। তবে এখনই হাল ছাড়তে নারাজ মু্স্তাফিজের দল। টুর্নামেন্টে নিজেদের বাকি অর্ধেক ম্যাচে ছন্দে ফিরতে তাই হয়তো জার্সিতে বদল করেছে তারা।
এখন দেখার বিষয়, নতুন জার্সি কীভাবে দিল্লি ক্যাপিটলসের ভাগ্য পরিবর্তন করে। এদিকে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে করোনায় জর্জরিত একমাত্র দল মুস্তাফিজদের দিল্লি ক্যাপিটালস। দলের একাধিক সদস্য করোনা আক্রান্ত হওয়ায় লিগ পরিচালনা নিয়ে দুশ্চিন্তা বাড়ছিল আয়োজকদের।
তবে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে সুখবর পেল দিল্লি ক্যাপিটালস। দলের করোনা আক্রান্ত দুই বিদেশি ক্রিকেটার মিচেল মার্শ ও টিম সেইফার্ট সুস্থ হয়ে উঠেছেন। আইসোলেশন শেষে তারা দলের সঙ্গে অনুশীলনও শুরু করেছেন।
কলকাতার বিপক্ষে ম্যাচের আগের দিন বুধবার (২৭ এপ্রিল) ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুশীলন করতে দেখা যায় মার্শ ও সেইফার্টকে। তাদের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিল্লির তরফে বলা হয়, ‘খুব ভাল লাগছে। তোমাদের অনুশীলনে দেখতে পেয়ে আনন্দিত।’
গত সপ্তাহে করোনা আক্রান্ত হন মার্শ ও সেইফার্ট। মার্শের শারীরিক অবস্থা খারাপ থাকায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দুই ক্রিকেটার ছাড়া দিল্লির আরও চার সাপোর্ট স্টাফ কোভিডের কবলে পড়েন। পরিস্থিতি খারাপ হওয়ায় পাঞ্জাবের বিপক্ষে দিল্লির ম্যাচটি পুনে থেকে মুম্বাইয়ে সরিয়ে নিয়ে আসা হয়।
দিল্লি ক্যাপিটালস সবশেষ ম্যাচে খেলতে নেমেছিল হেড কোচ রিকি পন্টিংকে ছাড়াই। পরিবারের এক সদস্য করোনায় আক্রান্ত হওয়ায় কোয়ারেন্টাইনে ছিলেন তিনি। এদিকে, হোটেলে থেকে শিষ্যদের হার দেখে হতাশ হওয়ারই কথা অজি কিংবদন্তির। আর তাই হোটেল রুমে বসে ভেঙেছেন ৩-৪টি রিমোট। পানির বোতলও ছুড়ে মেরেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)