ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

আইপিএলে গতির ঝড় তুলে ৫ উইকেট নিয়ে রেকর্ড গড়লো কাশ্মীরের মালিক

২০২২ এপ্রিল ২৮ ১৪:৩৭:২৫

আইপিএলে গতির ঝড় তুলে ৫ উইকেট নিয়ে রেকর্ড গড়লো কাশ্মীরের মালিক

গুজরাটের প্রথম ৫ উইকেটের পাঁচটিই শিকার করলেন,তাও আবার ৪টি বোল্ড আউট। ৪ ওভারে মাত্র ২৫ রান দিয়ে ৫ উইকেট প্রথমবারের মত ফাইফারের স্বাদ পেয়েছেন এই ডানহাতি পেসার। তারই সাথে আইপিএলে আনক্যাপড প্লেয়ারদের মধ্যে তৃতীয় সেরা বোলিং ফিগারের রেকর্ড গড়েছেন উমরান।

এর আগে গত ২০১৮ সালে অনকিত রাজপুত ১৪ রান ৫ উইকেট আর ২০২০ সালে বরুন চক্রবর্তী ২০ রানে ৫ উইকেট নিয়েছিলেন। একই সাথে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ভুবনেশ্বর কুমারের পর দ্বিতীয় সেরা বোলিং ফিগারের রেকর্ড গড়েছেন উমরান মালিক।

এদিকে উমরানের এমন দারুণ বোলিংয়ের দিনেও তার দল সানরাইজার্স হায়দরাবাদ ৫ উইকেটে হেরেছে গুজরাট টাইটান্সের কাছে। তবে প্রতিপক্ষের আউট হওয়া সবগুলো উইকেটই তার দখলে ছিল এদিন। আর ম্যাচ সেরার পুরস্কারটাও জিতেছেন পেসার।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ