ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

আইসিসির সর্বকালের সেরা অলরাউন্ডারের তালিকায় সাকিবের অবস্থান

২০২২ এপ্রিল ২৮ ১৩:০৪:২৭

আইসিসির সর্বকালের সেরা অলরাউন্ডারের তালিকায় সাকিবের অবস্থান

বাংলাদেশের ইতিহাসের সেরা অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ৪০৮। তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি অলরাউন্ডার শেন ওয়াটসন। মোট ১০ জনের এই তালিকায় অবশ্য মাত্র ৫ জনের নাম প্রকাশ করেছে আইসিসি।

আর বাকি ৫ জন কারা, সেটা দর্শকদের অনুমান করার জন্য বলা হয়েছে। বাকি পাঁচ ক্রিকেটারের দেশের নাম এবং রেটিং পয়েন্ট অবশ্য উল্লেখ করে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা- আইসিসি।

শীর্ষে থাকা ওয়াটসনের মোট রেটিং পয়েন্ট ৫৫৭। দুই নম্বরে নাম প্রকাশ না হওয়া পাকিস্তানি অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ৪১২। চার নম্বরে ৩৯৭ রেটিং নিয়ে নাম প্রকাশ না হওয়া আরেকজন অজি অলরাউন্ডার।

পাঁচে আছেন ভারতকে দুই সংস্করণে দুই বিশ্বকাপ জেতানো যুবরাজ সিং। তার রেটিং পয়েন্ট ৩৬৩। ছয় নম্বরে আছেন একজন শ্রীলঙ্কান অলরাউন্ডার (৩৬২) এবং সাত নম্বরে একজন আফগান অলরাউন্ডার (৩৫৫)।

আট নম্বরে আছেন অস্ট্রেলিয়ার ডেভিড হাসি (৩৫০)। নয়ে আছেন নাম প্রকাশ না হওয়া ওয়েস্ট ইন্ডিজের এক অলরাউন্ডার, যার রেটিং ৩২১। তালিকার তলানিতে ৩০০ রেটিং পয়েন্ট নিয়ে আছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ