ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
সেঞ্চুরি, সেঞ্চুরি, সেঞ্চুরি, দেখেনিন সর্বশেষ স্কোর
গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ঢাকা প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে খেলতে নেমে ১৩৭ রানের অনবদ্য ইনিংস খেলেছেন তামিম ইকবাল। ১৩২ বল খেলে ১৩টি বাউন্ডারি এবং ৬টি ছক্কায় এই ইনিংস সাজান তিনি।
বিকেএসপির তিন নম্বর গ্রাউন্ডে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় তামিম-বিজয়ের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ব্যাট করতে নেমে এনামুল হক বিজয়কে নিয়ে ২১৫ রানের বিশাল জুটি গড়ে তোলেন তামিম ইকবাল।
বিজয়ের জন্য দুর্ভাগ্য। মাত্র ৪ রানের জন্য তিনিও টানা দ্বিতীয় সেঞ্চুরি মিস করলেন। একেএম হুসনা হাবিব মেহেদীর বলে তিনি যখন বোল্ড হয়ে যান, তখন নামের পাশে শোভা পাচ্ছিল ৯৬ রান। ৮৫ বল খেলে ৮ বাউন্ডারি আর ৩ ছক্কায় এই রান করেন তিনি।
তবে তিনিই প্রথম নন। ২১৫ রানের উদ্বোধনী জুটি গড়ার পর প্রথম আউট হন তামিম ইকবাল। ১৩২ বলে ১৩৭ রান করার পর প্রথম ব্যাটার হিসেবে তামিমের উইকেট তুলে নেন আরাফাত সানি। তামিম ক্যাচ দেন রাকিবুল আতিকের হাতে। এরপর মুমিনুল হকের সঙ্গে ৩৮ রানের জুটি গড়েন বিজয়। মুমিনুল আউট হন ২০ রান করে। মোহাম্মদ মিঠুনের সঙ্গে ১১ রানের জুটি গড়ে আউট হন বিজয়।
রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে জোড়া সেঞ্চুরি করেছিলেন তামিম আর বিজয়। ৮১ বলে ১০৯ রানের ইনিংস খেলেন তামিম এবং ৮৪ বলে ১১২ রান করেছিলেন এনামুল হক বিজয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)