ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
রশিদ খানের অবিশ্বাস্য ব্যাটিংয়ে শেষ হলো ম্যাচ
ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৫ রানের পাহাড় জড়ো করে হায়দরাবাদ। দলের পক্ষে সর্বোচ্চ ৬৫ রান করেন অভিষেক শর্মা। ৪২ বলের মোকাবেলায় তিনি হাঁকান ৬টি চার ও ৩টি ছক্কা।
এছাড়া ফর্মে থাকা অ্যাইডেন মারক্রাম ৪০ বলে ৫৬ রান করেন। শেষ দিকে নেমে মাত্র ৬ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন শশাঙ্ক সিং। গুজরাটের পক্ষে মোহাম্মদ শামি একাই শিকার করেন তিনটি উইকেট।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে ভালো শুরু পায় গুজরাট। উদ্বোধনী জুটিতে ৬৯ রান এনে দেন শুবমান গিল ও ঋদ্ধিমান সাহা। ঋদ্ধিমান তার স্বভাবজাত ব্যাটিং থেকে বের হয়ে এদিন ৬৮ রান করেন মাত্র ৩৮ বলে, হাঁকান ১১টি চার ও ১টি ছক্কা। তবে ২২ রান করতে গিলকে খেলতে হয়েছে ২৪ বল।
তাদের বিদায়ের পর দল খেই হারিয়ে ফেলে। কাশ্মীর থেকে রূপকথার গল্পের মত উঠে আসা পেসার উমরান মালিক ৫ উইকেট শিকার করে গুঁড়িয়ে দেন গুজরাটকে। তখন দায়িত্ব বর্তায় রাহুল তেভাটিয়ার ঘাড়ে। তবে এদিন তেভাটিয়াকে চেনা ছন্দে খুঁজে পাওয়া যায়নি। তাই নায়ক হওয়ার সুবর্ণ সুযোগ পেয়ে যান রশিদ খান। আফগান তারকাকে এজন্য রীতিমত অসাধ্য সাধন করতে হত।
শেষ ওভারে গুজরাটের প্রয়োজন ছিল ২২ রান। মার্কো জানসেনের প্রথম বলে ছক্কা হাঁকিয়ে পরের বলে সিঙ্গেল নেন তেভাটিয়া। তৃতীয় বলে ছক্কা হাঁকানো রশিদ চতুর্থ বলে কোনো রানই নিতে পারেননি। শেষ দুই বলে প্রয়োজন ছিল ১০ রান। চোখ ধাঁধানো দুই শটে রশিদ টানা দুই ছক্কা হাঁকিয়ে নিজের সাবেক দলের বিপক্ষে জয় এনে দেন ম্যাচের শেষ বলে। তেবাটিয়া ১৩ বলে ২০ ও রশিদ ৬ বলে ১২ রান করে অপরাজিত থাকেন। গুজরাট পাত ৫ উইকেটের জয়। দলটি যে ৫ উইকেট হারিয়েছে, তার সবগুলোই শিকার করেছেন উমরান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)