ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
কোহলিকে আইপিএল বন্ধ করতে হবে
গত সপ্তাহে শাস্ত্রী বলেছিলেন, কোহলিকে ‘বেশি কষানো তরকারি’র মত বেশি ব্যবহার করা হচ্ছে। ফর্মে ফেরাতে কোহলিকে ক্রিকেট থেকে বিশ্রাম দেওয়ার পরামর্শ দিয়েছিলেন তিনি। তবে এবার সরাসরিই বললেন- ছন্দ ফিরে পেতে হলে কোহলির উচিৎ আইপিএল খেলা বন্ধ রাখা।
শাস্ত্রী বলেন, ‘তিন ফরম্যাটেই একসময় কোহলিকে নেতৃত্ব দিতে হয়েছে। পাশাপাশি টানা ক্রিকেট খেলে চলেছে। আমার মতে ওর বিরতি নেওয়া দরকার। বুদ্ধিমানের কাজ হবে কিছু দিনের জন্য সরে দাঁড়ানো।’
ক্যারিয়ারকে দীর্ঘায়িত করতে হলে এবারের আইপিএলে আর খেলা উচিৎ নয় কোহলির, এমনটিও মনে করেন শাস্ত্রী। তিনি বলেন, ‘কখনও কখনও ভারসাম্য আনা প্রয়োজন। এই বছরে ও আইপিএল খেলছে। ওকে যদি নিজের ক্যারিয়ার দীর্ঘায়িত করতে হয় এবং আরও ছয়-সাত বছর ক্যারিয়ার বড় করতে হয়, তাহলে আইপিএল থেকে সরে দাঁড়াক।’
আইপিএল খেলে ক্রিকেটাররা বিরাট অঙ্কের টাকা আয় করেন। ফ্র্যাঞ্চাইজিরাও ক্রিকেটারদের সাথে চুক্তি করে তাদের পুরো মৌসুমে পাওয়ার প্রত্যাশা থেকেই। তবে শাস্ত্রী মনে করেন, ধকল সামলাতে ক্রিকেটারদের উচিৎ এসব জায়গা নিয়ে আরও গভীরে চিন্তা করা।
তিনি বলেন, ‘ও ইতোমধ্যে ১৪-১৫ বছর ক্রিকেট খেলে ফেলেছে। শুধু কোহলিই নয়, যারা বেশিদিন জাতীয় দলের হয়ে খেলতে চায়, তাদের উচিত বিশ্রাম নেওয়া। আর অফ সিজনেই বিশ্রাম নেওয়া আদর্শ। যেহেতু একমাত্র আইপিএলের সময়েই জাতীয় দলের খেলা বন্ধ থাকে, এই সময়েই বিরতি নেওয়া যেতে পারে।’
‘কখনও কখনও ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজিদের কাছে সরাসরি বলতে হবে- অর্ধেক খেলব, অর্ধেক টাকা নেব। পেশাদারি ক্রিকেটে আন্তর্জাতিক পর্যায়ে শীর্ষে ওঠার জন্য এরকম কঠিন সিদ্ধান্ত নিতে হবে।’– বলেন শাস্ত্রী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)