ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

পিসিবির পূর্ণাঙ্গ স্বাধীনতা চান আফ্রিদি

২০২২ এপ্রিল ২৭ ২২:০৯:১৩

পিসিবির পূর্ণাঙ্গ স্বাধীনতা চান আফ্রিদি

সম্প্রতি পাকিস্তানের রাজনীতিতে এসেছে বড় রকমের পরিবর্তন। দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান ক্ষমতাচুত্য হয়েছেন। এর ফলে শঙ্কা জেগেছে রমিজ রাজার পদ নিয়েও। পাকিস্তানি গণমাধ্যমের খবর, শীঘ্রই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের পদ হারাতে যাচ্ছেন রমিজ।

রমিজ পদ হারালে পিসিবির দায়িত্ব পাবেন নতুন কেউ। আর তাতে রমিজের প্রস্তাবিত পরিকল্পনাগুলো শঙ্কার মুখে পড়বে। কিছু দিন পর পর ক্রিকেট কাঠামোতে এমন পরিবর্তনের ফলে পাকিস্তানের ক্রিকেটের উন্নয়ন বাধাগ্রস্ত হয় বলে মনে করেন আফ্রিদি।

তিনি বলেন, ‘আমি মনে করি, সরকারের কাছ থেকে পিসিবি স্বাধীন হওয়া উচিত। বোর্ডের চেয়ারম্যান এবং সিইও নিয়োগের ক্ষেত্রে সরকারের হস্তক্ষেপ করা উচিত না। পিসিবির সম্পূর্ণ স্বাধীনতা পাওয়া উচিত এবং সরকারের হস্তক্ষেপ ছাড়া নিজস্ব নির্বাচন ব্যবস্থা চালু করা প্রয়োজন।’

পাকিস্তানে রাজনীতি আর ক্রিকেটের সম্পর্ক বেশ গভীর। পদাধিকার বলে পিসিবির চিফ প্যাট্রন হয়ে থাকেন দেশটির প্রধানমন্ত্রী। তাই সরকার পরিবর্তনের ফলে ক্রিকেট বোর্ডের নেতৃত্বেও পরিবর্তনের আভাস মিলছে। আফ্রিদির মতে, এই পরিবর্তনের নেতিবাচক প্রভাব পড়ে পাকিস্তানের ক্রিকেটে।

তিনি বলেন, ‘এ কারণেই পাকিস্তান ক্রিকেট সমস্যার সম্মুখীন হয়। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে বিভাগগুলোর বড় ভূমিকা রয়েছে কিন্তু বোর্ড যদি নতুন কোনো ব্যবস্থা চালু করে থাকে, তাহলে এখনই পরীক্ষা করার জন্য উপযুক্ত সময় দেওয়া উচিত।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ