ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
শাহাদাত হোসেন দিপু,তে স্বপ্ন দেখছে বিসিবি
নামটি অনেকের কাছেই অচেনা। তবে এ ব্যাটসম্যানেকে নিয়ে বেশ লম্বা সময়ে কোড সালাউদ্দিনকে কাজ করতে দেখা গেছে। আর দেশের ক্রিকেটে কোচ সালাউদ্দিনের গুরুত্ব তো আর বলে দেওয়ার প্রয়োজন নেই। সাকিব-তামিমদের এ কোচ দেশের ক্রিকেটে তৈরি করে দিয়েছেন অনেক প্রতিভাবান ক্রিকেটার। হীরা চিনতে কখনোই ভুল করেন না এ জহোরি। তাহলে কি দিপুর মধ্যেও বড় কিছুর সম্ভাবনা দেখছেন এই কোচ?
এবারের প্রিমিয়ার লিগে ৪৮৯ রান করে রান সংগ্রাহকদের তালিকায় শীর্ষ আটে রয়েছেন দিপু। তরুণ ক্রিকেটার হিসেবে বেশ ভালো পারফর্মেন্সই বলা চলে। অথচ দলে জায়গা ও নিশ্চিত ছিল না এই ব্যাটারের। তামিম দক্ষিণ আফ্রিকায় থাকায় ওপেনিংয়ে সুযোগ হয় দিপুর। তামিম ফেরার পরই বাদ পড়ার কথা ছিল এই ব্যাটসম্যানের। ওপেনিংয় পজিশন ঠিকই হারিয়েছেন তবে দলে জায়গা নয়। এর পরবর্তীতে দিপুর উপর দেওয়া হয় আরো বড় দায়িত্ব।
দলের নাম্বার তিন ব্যাটসম্যান হিসেবে খেলানো হয় দিপুকে। দিপু হতাশ করেনি দলকে। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য শাহাদাত হোসেন দিপু। যুব বিশ্বকাপ জয়ী সেই দলের দুজন ব্যাটসম্যান দিপু এবং মাহমুদুল হাসান জয়কে নিয়ে হয়েছিল সেসময় বিস্তর আলোচনা। সময়ের ব্যবধানে জয় এখন টেস্ট দলের অবিচ্ছেদ্য অংশ। অপরদিকে দিপু চলে গিয়েছেন লাইমলাইটের আড়ালে। কোচ সালাউদ্দিন এর সহায়তায় এবং নিজের সেরা পারফর্মেন্স দিয়ে কি দিপু পারবেন জাতীয় দলের দরজা নাড়তে? দিপু জাতীয় দলে আসতে পারবেন কি পারবেন না তা আপাতত সময়ের হাতেই তুলে রাখা হোক। তবে দিপুর মধ্যে যে অগাত কিছু করার সম্ভাবনা রয়েছে তা ঠিকই বুঝিয়ে দিয়েছে এবারের লিগ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)