ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

আইপিএলে অনন্য রেকর্ড গড়লেন অশ্বিন

২০২২ এপ্রিল ২৭ ১৮:২৪:২০

আইপিএলে অনন্য রেকর্ড গড়লেন অশ্বিন

এই ম্যাচে রাজস্থান ২৯ রানে হারায় ব্যাঙ্গালুরুকে। এই ম্যাচে অশ্বিন তিন উইকেট তুলে নেন। আরসিবির বিপক্ষে নামার আগে অশ্বিনের ঝুলিতে ছিল ১৪৯টি উইকেট। ষষ্ঠ ভারতীয় বোলার হিসাবে অশ্বিন ১৫০ উইকেট নেওয়ার মাইলস্টোন স্পর্শ করলেন। অশ্বিনের আগে হরভজন সিং আইপিএলে প্রথম অফস্পিনার হিসেবে ১৫০ উইকেট পেয়েছিলেন।

গতকালের ম্যাচে হরভজনকে টপকে চলে গেলেন চেন্নাইয়ের তারকা স্পিনার। এই তালিকায় তৃতীয় স্থানে আছেন কেকেআরের স্পিনার সুনীল নারিন। তাঁর ঝুলিতে রয়েছে ১৪৯ উইকেট। নারিনের কাছে সুযোগ থাকছে চলতি আইপিএলেই অশ্বিনকে পিছনে ফেলে শীর্ষে উঠার।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ