ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
আমার ক্যারিয়ার শেষ, সব এখন আল্লাহর হাতে: টাইগার ক্রিকেটার
তিনি শঙ্কায় পড়ে গেছেন, জাতীয় দলে তার ক্যারিয়ার শেষ। বিসিবি কারণ দর্শানোর নোটিশ দেবে তাকে। এ বিষয় নিয়ে একান্ত এক সাক্ষাৎকারে কথা হয় রাহির সঙ্গে। এ সময় তাকে প্রশ্ন করা হয়ে, আপনি তো আগুন জ্বেলে দিয়েছেন? জবাবে রাহি বলেন, আমি বুঝতে পারছি না কী কী নিউজ হচ্ছে।
আমার তো ক্যারিয়ার শেষ। এরপর জানতে চাওয়া হয়, লবিংয়ের প্রসঙ্গ এলো কেন? রাহি বলেন, আমি তো বলিনি। আমাকে প্রশ্ন করা হয়েছে লবিং করতে হয় কিনা। আমি বলেছি আমার লবিংটবিং নেই। এখন তো আমার ক্যারিয়ার শেষ।
জানতে চাওয়া হয়, কেন মনে হচ্ছে ক্যারিয়ার শেষ? রাহি বলেন, এরকম নিউজ হওয়ার পর বোর্ড আমাকে কারণ দর্শানোর নোটিশ দেবে। তখন আমি কী জবাব দেব। আমার কথা বলাই ভুল হয়েছে। বোর্ড আমার ওপর ক্ষেপে গেলে কোনো কিছুতেই ডাকবে না।
জাতীয় দলে ঢোকার ক্ষেত্রে প্রত্যেকের পেছনে কেউ না কেউ তো থাকে। খালেদ মাহমুদ সুজন তো আপনাকে পথ দেখিয়েছিলেন। তাই নয় কি? রাহি বলেন, জি, জি। ঢাকা ডায়নামাইটসে খেলার পর ফোকাসে আসি। স্যার তখন জাতীয় দলের ক্যাম্পে ডাকেন।
সেখানে ভালো করায় জাতীয় দলে সুযোগ পাই। আপনার কি মনে হয় না বাংলাদেশ দলকেই আপনি প্রশ্নের মুখে ঠেলে দিয়েছেন? রাহি বলেন, আমি তো ওভাবে বলিনি। আমাকে প্রশ্ন করা হয়েছে লবিংটবিং। আমি বলেছি লবিংটবিং নেই। জানতে চাওয়া হয়, আপনি বিস্ফোরক মন্তব্য করলেন কেন?
রাহি বলেন, বাদ দেওয়ার পর যে কারণটা বলেছে, তাতে মনে হচ্ছিল আমি আর জাতীয় দলে ঢুকতে পারব না। কথায় কথায় যেটা বলেছি, সেটা ওভাবে বলিনি। জাতীয় দলে আমার ক্যারিয়ার শেষ। এদিকে খালেদ মাহমুদ সুজন প্রশ্ন রেখেছেন এতদিন আপনি কার লবিংয়ে খেলেছেন?
রাহি বলেন, আমি তো লবিং সম্বন্ধে কিছুই বলিনি। কাহিনিটা হচ্ছে, যেভাবে উপস্থাপন করা হয়েছে তাতে বোর্ড ক্ষেপে যাবে। বোর্ড ক্ষেপে গেলে কারও পক্ষেই খেলা সম্ভব না। এখন আমার বিপক্ষে চলে যাচ্ছে সবকিছু। বিষয়টি আমার হাতের বাইরে চলে গেছে। আমার ক্যারিয়ার শেষ, সব এখন আল্লাহর হাতে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)