ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
আইপিএলে আজ শুরু হচ্ছে সেয়ানে সেয়ানে লড়াই
চলতি মৌসুমে সেরা বোলিং গড় সানরাইজার্সের (২০.৬৯)। তার পরই আছে টাইটান্স (২৫.৭৯)। সানরাইজার্সের বোলিং আক্রমণের ইকোনমি রেটও সবচেয়ে ভালো (৭.৯৯)। খুব পিছিয়ে নেই টাইটান্সও (৮.২২)। চমৎকার দুই বোলিং আক্রমণের লড়াই দেখার অপেক্ষায় দর্শকরা।
তার সঙ্গে রশিদ খান তার সাবেক ফ্র্যাঞ্চাইজির বিপক্ষে আরও একবার মাঠে নেমে কী করেন, সেটাও দেখার। সর্বশেষ চলতি মাসের শুরুতে দুই দলের লড়াইয়ে রশিদ ছিলেন নিজের ছায়া হয়ে। ব্যাট হাতে শূন্য করার পর বোলিংয়েও হায়দরাবাদ ব্যাটারদের বিপদে ফেলতে পারেননি।
টাইটান্স চলতি মৌসুমে তাদের প্রথম এবং একমাত্র হারটি দেখে ওই ম্যাচেই। আজ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কি ঘুরে দাঁড়াতে পারবে হার্দিক পান্ডিয়ার দল, নাকি আরও একবার হাসবে কেন উইলিয়ামসনের হায়দরাবাদ? সম্ভাব্য একাদশ
গুজরাট টাইটান্স শুভমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ডেভিড মিলার, রাহুল তেয়াতিয়া, অভিনব মনোহর, রশিদ খান, আলজেরি জোসেফ, লুকি ফার্গুসন, মোহাম্মদ শামি, ইয়াশ দয়াল।
সানরাইজার্স হায়দরবাদ কেন উইলিয়ামসন (অধিনায়ক), অভিষেক শর্মা, রাহুল তেয়াতিয়া, এইডেন মার্করাম, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), শশাঙ্ক সিং, জে সুচিথ/ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার, মার্কো জানসেন, উমরান মালিক, টি নটরাজন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)