ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
রাজস্থানের বিপক্ষে ম্যাচ হেরে যে বিষটাকে দায়ি করলেন ডু'প্লেসি
স্বাভাবিকভাবেই ম্যাচের শেষে আরসিবি দলনায়ক সরাসরি আঙুল তুললেন ব্যাটসম্যানদের দিকেই। আরও স্পষ্ট করে বললে বলতে হয় যে, টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতাকেই কার্যত ম্যাচ হারের জন্য দায়ি করলেন ডু'প্লেসি। এটা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন নেই যে, বিরাট কোহলিও সেই টপ অর্ডার ব্যাটসম্যানদের দলেই পড়েন।
লাইনআপের একেবারে উপরে তুলে নিয়ে আসে এটা স্পষ্ট করে দেন ফ্যাফ। তবে শুরুতেই পরপর উইকেট হারালে খুব বেশিদূর এগনো যায় না বলেও মন্তব্য করেন আরসিবি দলনায়ক। সুতরাং, প্রকারান্তরে কোহলির ব্যর্থতার দিকেও উঠল আঙুল।
ডু'প্লেসি বলেন, ‘এই ম্যাচটাও কার্যত আগের ম্যাচের মতোই ছিল। শুরুর ওভারগুলিতেই যদি গোড়ায় সজোরে আঘাত লাগে, তবে বেশিদূত যাওয়া কঠিন। ক্যাচ মিসের মাশুল দিতে হয়েছে আমাদের। টপ অর্ডারের সমস্যা মেটাতেই হবে আমাদের। প্রথম চারজন ব্যাটসম্য়ানের কোনও একজনকে ইনিংস টেনে নিয়ে যেতে হবে, যেটা করে দেখাতে আমরা ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছি। এই ম্যাচে আমরা ব্যাটিং অর্ডারে বদল করি। মনে হয়েছিল ওরা ইতিবাচক খেলার চেষ্টা করতে পারে।'
কোহলির ধারাবাহিক ব্যর্থতা প্রসঙ্গে ডু'প্লেসি বলেন, ‘বড় খেলোয়াড়রা সবাইই এমন পর্যায়ের মধ্যে দিয়ে গিয়েছেন। আমরা চেয়েছিলাম ওকে সরাসরি মাঠে নামিয়ে দিতে, যাতে সাইডলাইনে বসে ম্যাচ নিয়ে বেশি ভাবতে না পারে। এটা সবটাই আত্মবিশ্বাসের খেলা।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)