ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
এইমাত্র পাওয়া: শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ থেকে ছিটকে যাচ্ছে মিরাজ কপাল খুলছে যার
সিরিজ খেলতে আগানী ৮ মে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। প্রথম টেস্ট শুরু হবে আগামী ১৫ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৩ মে ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
দুটি ম্যাচের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। এই দলে নতুন মুখ পেসার শহিদুল ইসলাম। রাখা হয়েছে শরিফুল ইসলামকেও। যদি ফিট থাকে সেক্ষেত্রে খেলতে পারবেন শরিফুল। বাদ পড়েছেন ওপেনার সাদমান ইসলাম। গত দক্ষিণ আফ্রিকা সিরিজেও দলের ওপেনার ছিলেন সাদমান।তবে তাসকিন বাদে বাকিদের নিয়ে খুব বেশি শঙ্কা না থাকলেও ইনজুরিতে পড়ে ছিটকে যেতে হয়েছে মেহেদি হাসান মিরাজকে।
চলমান ডিপিএলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে সুপার লিগে অংশ নিচ্ছিলেন মিরাজ। যেখানে প্রাইম ব্যাংকের বিপক্ষে ফিল্ডিং করার সময় তামিমের উড়িয়ে মারা বল ক্যাচ ধরতে গিয়ে আঙুলে চোট বাধান মিরাজ। চোটের মাত্রা গুরুতর হবার কারনেই মূলত ডিপিএল ও শ্রীলকার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে যেতে হয়েছে তাকে।
বিসিবি ফিজিও বেশ কয়েকদিন পর্যবেক্ষণে রাখবে মিরাজকে এমনটা জানা গেছে। যার দরুন লঙ্কা সিরিজের প্রথম ম্যাচে থাকছেন না তিনি।
সূত্রের খবর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের জন্য স্কোয়াডে মিরাজের পরিবর্তে যুক্ত করা হয়েছে পারে আরেক স্পিনার নাঈম হাসানকে। জাতীয় দলের হয়ে বেশ কয়েকটি টেস্ট ম্যাচে খেলা নাঈম ১৭ সদস্যের দলে না থাকলেও তাকে নতুন করে অন্তর্ভুক্ত করা হতে পারে বলে জানা গেছে।
এক নজরে দেখে নেয়া যাক শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের জন্য ঘোষিত ১৭ সদস্যের বাংলাদেশ স্কোয়াড।
মুমিনুল হোক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলি চৌধুরী, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, রেজাউর রহমান, শহিদুল ইসলাম, শরিফুল ইসলাম*
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)