ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
পাকিস্তানি ক্রিকেটারকে নিজের দলে নিতে ফোন করলেন শাহরুখ খান
যদিও নিষেধাজ্ঞার কারণে সেটা আর সম্ভব হয়নি। কিন্তু আইপিএলে খেলতে বলিউড বাদশাহ ও কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানের ফোন পেয়েছিলেন পাকিস্তানি এ অলরাউন্ডার। কলকাতা নাইট রাইডার্সে আরাফাতকে নিতে চেয়েছিলেন শাহরুখ খান। তিন বছরের জন্য চুক্তি করতে চেয়েছিলেন নাইট মালিক।
সম্প্রতি ‘ক্রিকেট ডেন’ নামের একটি ইউটিউব চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে আরাফাত বলেন, ‘প্রথমবারের আইপিএলে কারা খেলবে সেটা ঠিক করে দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেই তালিকায় আমার নাম ছিল না। সেই জন্য খেলতে পারিনি। ২০০৮ সালে কেন্টের হয়ে কাউন্টি খেলেছিলাম।
সেখানে কেকেআর দলের পক্ষ থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়। তারা জানিয়েছিলেন যে, শাহরুখ খান চান আমি কলকাতার হয়ে খেলি।’ কিন্তু আরাফাত মনে করেছিলেন সেটা নিছকই মজা ছিল। প্রথমে বিশ্বাসই করতে চাননি তিনি। আরাফাত বলেন, আমি ভেবেছিলাম মজা করছে ওরা। শাহরুখ কেন আমাকে নেওয়ার জন্য লোক পাঠাবেন।
তারা যদিও নিজেদের কার্ড দিয়েছিলেন এবং আমার ফোন নম্বর এবং ইমেইল আইডি নিয়েছিলেন। কয়েক সপ্তাহ পরে আমি মেইল পাই। এরপর শাহরুখ আমাকে ফোন করেছিলেন। তিনি আমার সঙ্গে তিন বছরের জন্য চুক্তি করতে চেয়েছিলেন। এরপর মুম্বাইয়ে সন্ত্রাসী হামলা হলো এবং পাকিস্তানের ক্রিকেটারদের আইপিএল খেলা নিষিদ্ধ হয়ে গেল।
প্রথম আসরে অংশ নেওয়া পাকিস্তানের ১১ ক্রিকেটার এক নজরে শহীদ আফ্রিদি-২ কোটি ৭১ লাখ-ডেকান চার্জাস। মোহাম্মদ আসিফ-২ কোটি ৬১ লাখ রুপি-দিল্লি ডেয়ার ডেভিলস। শোয়েব মালিক-২ কোটি রুপি-দিল্লি ডেয়ারডেভিলস) শোয়েব আখতার-১ কোটি ৭০ লাখ রুপি-কলকাতা নাইট রাইডার্স। উমর গুল-৬০ লাখ ২৪ হাজার রুপি-কলকাতা নাইট রাইডার্স। সালমান বাট-৪০ লাখ ১৬ হাজার রুপি-কলকাতা নাইট রাইডার্স
মোহাম্মদ হাফিজ-৪০ লাখ ১৬ হাজার রুপি-কলকাতা নাইট রাইডার্স। ইউনিস খান-৯০ লাখ ৩৬ হাজার রুপি-রাজস্থান রয়্যালস। কামরান আকমল-৬০ লাখ রুপি-রাজস্থান রয়্যালস। সোহেল তানভীর-৪০ লাখ ১৬ হাজার রুপি-রাজস্থান রয়্যালস। মিসবাহ-উল-হক-৫০ লাখ ২০ হাজার রুপি-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)