ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

পাক ক্রিকেটারকে আইপিএলে খেলাতে ফোন শাহরুখের

২০২২ এপ্রিল ২৬ ১৬:০৪:০৫

পাক ক্রিকেটারকে আইপিএলে খেলাতে ফোন শাহরুখের

২০০৮ সালে আইপিএলের উদ্বোধনী আসরে পাকিস্তানের ১১ ক্রিকেটার অংশ নিয়েছিলেন। কিন্তু সেই বছর মুম্বাইয়ের তাজ হোটেলে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএল খেলা নিষিদ্ধ করে দেওয়া হয়।

সেই সময় পাক অলরাউন্ডার ইয়াসির আরাফাত দ্বিতীয় মৌসুমে খেলবেন বলে ঠিক করেছিলেন। যদিও নিষেধাজ্ঞার কারণে সেটা আর সম্ভব হয়নি। কিন্তু আইপিএলে খেলতে বলিউড বাদশাহ ও কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানের ফোন পেয়েছিলেন পাক এ অলরাউন্ডার।

কলকাতা নাইট রাইডার্সে আরাফাতকে নিতে চেয়েছিলেন শাহরুখ খান। তিন বছরের জন্য চুক্তি করতে চেয়েছিলেন নাইট মালিক।‘ক্রিকেট ডেন’ নামের একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে আরাফাত বলেন, ‘প্রথমবারের আইপিএলে কারা খেলবে সেটা ঠিক করে দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেই তালিকায় আমার নাম ছিল না। সেই জন্য খেলতে পারিনি। ২০০৮ সালে কেন্টের হয়ে কাউন্টি খেলেছিলাম। সেখানে কেকেআর দলের পক্ষ থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়। তারা জানিয়েছিলেন যে শাহরুখ খান চান আমি কলকাতার হয়ে খেলি।’

আরও পড়ুন : যে কারণে পাঞ্জাব অলরাউন্ডার ফেস শিল্ড পরে খেলতে নেমেছিলেন

কিন্তু আরাফাত মনে করেছিলেন সেটা নিছকই মজা ছিল। প্রথমে বিশ্বাসই করতে চাননি তিনি। আরাফাত বলেন, আমি ভেবেছিলাম মজা করছে ওরা। শাহরুখ কেন আমাকে নেওয়ার জন্য লোক পাঠাবেন। তারা যদিও নিজেদের কার্ড দিয়েছিলেন এবং আমার ফোন নম্বর এবং ইমেইল আইডি নিয়েছিলেন। কয়েক সপ্তাহ পরে আমি মেইল পাই। এরপর শাহরুখ আমাকে ফোন করেছিলেন। তিনি আমার সঙ্গে তিন বছরের জন্য চুক্তি করতে চেয়েছিলেন। এরপর মুম্বাইতে সন্ত্রাসী হামলা হল এবং পাকিস্তানের ক্রিকেটারদের আইপিএল খেলা নিষিদ্ধ হয়ে গেল।

প্রথম আসরে অংশ নেওয়া পাকিস্তানের ১১ ক্রিকেটার এক নজরে

শহীদ আফ্রিদি-২ কোটি ৭১ লাখ-ডেকান চার্জাস।মোহাম্মদ আসিফ-২ কোটি ৬১ লাখ রুপি-দিল্লি ডেয়ার ডেভিলসশোয়েব মালিক-২ কোটি রুপি-দিল্লি ডেয়ারডেভিলস)শোয়েব আখতার-১ কোটি ৭০ লাখ রুপি-কলকাতা নাইট রাইডার্সউমর গুল-৬০ লাখ ২৪ হাজার রুপি-কলকাতা নাইট রাইডার্সসালমান বাট-৪০ লাখ ১৬ হাজার রুপি-কলকাতা নাইট রাইডার্স

আরও পড়ুন : রাইডু টর্নেডোর পরেও হার এড়াতে পারল না চেন্নাই

মোহাম্মদ হাফিজ-৪০ লাখ ১৬ হাজার রুপি-কলকাতা নাইট রাইডার্সইউনিস খান-৯০ লাখ ৩৬ হাজার রুপি-রাজস্থান রয়্যালসকামরান আকমল-৬০ লাখ রুপি-রাজস্থান রয়্যালসসোহেল তানভীর-৪০ লাখ ১৬ হাজার রুপি-রাজস্থান রয়্যালসমিসবাহ-উল-হক-৫০ লাখ ২০ হাজার রুপি-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ