ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

সাকিব সাব্বিরের ব্যাটিং তান্ডবে দিশেহারা গাজী গ্রুপ

২০২২ এপ্রিল ২৬ ১৪:৩৬:৫৭

সাকিব সাব্বিরের ব্যাটিং তান্ডবে দিশেহারা গাজী গ্রুপ

২৪২ স্ট্রাইক রেটে হাফসেঞ্চুরি স্পর্শ করতে হাঁকান ৫ বাউন্ডারি ও ৩ ছক্কা। শেষ পর্যন্ত ২৬ বলে ছয়টি চার ও তিন ছয়ের মারে ৫৯ রানের ইনিংস এসেছে সাকিবের ব্যাট থেকে। সাকিব ছাড়াও আজ রূপগঞ্জের হয়ে দারুণ ব্যাট করেছেন সাব্বির রহমান। ৮৩ বলে ৯০ রানের ইনিংস উপহার দিয়েছেন তিনি।

সাব্বির-সাকিবের দৃঢ়তায় গাজী গ্রুপের বিপক্ষে ২৯৩ রানের শক্ত পুঁজি পেয়েছে লিজেন্ডস অফ রূপগঞ্জ। এদিকে ওপেনার রকিবুল হাসান ৪৭ ও নাঈম ইসলাম ৪২ রান করেন। গাজি গ্রুপের পক্ষে খালেদ আহমেদ, আতিক ও মাহবুব দুটি করে উইকেট লাভ করেন। এছাড়া মাহমুদুলের শিকার একটি উইকেট।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ