ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
আরও দুই জন কোচ খুজছে বিসিবি
ক্রিকেটার প্রস্তুতের বড় মঞ্চ, জাতীয় দলের বড় পাইপলাইন। কিন্তু কোভিড-পরবর্তী ব্যস্ত ক্রিকেটে কিছুটা থমকে আছে এইচপির কার্যক্রম। তবে ডিপিএল শেষে আবারও পাওয়া গেছে স্লট। এবার আর দলগত ক্যাম্প নয়, আলাদা বিভাগ নিয়ে ধরে ধরে হবে কাজ।
কক্সবাজারে ১৪ মে থেকে হবে বোলিং ক্যাম্প। যেখানে পেস আর স্পিন ইউনিটের জন্য একজন করে নতুন কোচ খুঁজছে বিসিবি। পাওয়ার হিটিংয়েও হবে কাজ। উদীয়মানদের প্রস্তুতে যেখানে থাকতে পারেন জাতীয় দলের ব্যাটিং কোচ জেমি সিডন্স।
বিসিবির এইচপি ইউনিটের চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয় বলেন, ‘ঢাকা প্রিমিয়ার লিগ ও ঈদের পর ক্রিকেটারদের বিশ্রামেরও দরকার আছে। সেটার পরেই আমরা দ্রুত শুরু করে দেব। পেস বোলিং কোচ এডিশনাল নিতে পারি, যেহেতু পেস বোলারদের জন্য আলাদা হচ্ছে। এ ছাড়া ব্যাটিংয়ে আমাদের হেড কোচ ব্যাটিং স্পেশালিস্ট। তারপরও আমরা জেমি সিডন্সকে যদি ফ্রি পাই, তবে তাকে আমন্ত্রণ জানানোর ইচ্ছা আছে। আর স্পেশালিস্ট যদি কোনো স্পিন বোলিং কোচকে ফ্রি পাই, তবে তাকে আমন্ত্রণ জানাব।’
জুনের শুরুতে প্রায় এক মাসের স্কিল ক্যাম্প করতে সিলেট যাবে এইচপি ইউনিট। হেড কোচ টবি র্যাডফোর্ড দলের সঙ্গে যোগ দেবেন তার আগেই।
এইচপি ইউনিটের চেয়ারম্যান বলেন, ‘র্যাডফোর্ড যথাসময়ে যোগদান করবেন। এখন পর্যন্ত সেটাই চূড়ান্ত আছে। এখন আমাদের ৮-৯ জন খেলোয়াড় জাতীয় দলে প্রতিনিধিত্ব করছে, সেটা অবশ্যই একটা ইতিবাচক দিক। কিন্তু আমি মনে করি, আরও উন্নতি, পরিপূর্ণ ও প্রস্তুতি নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তারা ঢুকুক। এ জন্য পারফরম্যান্সে আরও একটু বেশি কাজ করতে চাই।’
আপাতত আয়ারল্যান্ড আর শ্রীলঙ্কা সফর ভেস্তে গেলেও চলতি বছরই ওভারসিজ ক্যাম্পের পরিকল্পনা করছে বোর্ড।
দুর্জয় বলেন, ‘কেউ কিন্তু বাতিল করেনি। তারা বলছে, যে সময়টায় আমাদের শিডিউল ছিল, সেই সময়টায় তারা পারছে না। তবে আমরা অন্য জায়গায় চেষ্টা করছি। যেখানে সুযোগ পাব, সেখানেই আমরা ট্যুর করব। আর যদি ট্যুর করার সুযোগ না পাই, তবে ইচ্ছা আছে, অন্য কন্ডিশনে গিয়ে ক্যাম্প করব।’
মে মাসের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে এইচপির স্কোয়াড। যেখানে সুযোগ মিলবে ডিপিএলে পারফর্ম করা উদীয়মান ক্রিকেটারদের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)