ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
রুবেলকে আইডল মানা জাতীয় দলে সুযোগ পাওয়া রাজা জানালেন নিজের স্বপ্নের কথা
সিলেটে এলাকাভিত্তিক টেপ টেনিসে জোরে বোলিং করে পরিচিতি পাওয়া রাজা এখন অপেক্ষায় রয়েছেন আন্তর্জাতিক অভিষেকের। জাতীয় দলের তারকা পেসার রুবেল হোসেনকে আইডল মানেন তিনি, নিজের নামের মতো হতে চান পেস বোলিংয়ের রাজা।
সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদমাধ্যমে রাজা বলেছেন, ‘সব খেলোয়াড়ই অভিষেকের অপেক্ষায় থাকে। আমি অভিষেকের অপেক্ষায় আছি। সুযোগ হলে চেষ্টা করবো ভালো কিছু করার।’
দলের চাহিদা মিটিয়ে খেলার ইচ্ছার কথা জানিয়ে তিনি আরও বলেন, ’জোরে বল করা আমার লক্ষ্য থাকে। দলের পরিস্থিতির চাহিদা মিটিয়ে ভালো জায়গায়, লাইন লেন্থ ঠিক রেখে জোরে বল করা।’
পেসারদের রাজা হতে চান কি না জিজ্ঞেস করলে রাজা বলেন, ‘আমার আইডল রুবেল ভাই। স্বপ্ন তো থাকেই ভালো কিছু করার। সেই চেষ্টা করব। ওটা (পেসারদের রাজা) না হয় পরে দেখা যাবে।’
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পেসারদের ভালো করার বিষয়ে তার ভাষ্য, ‘গত কয়েক বছর ধরে পেসাররা ভালো বল করছে। বড় ভাইরা ভালো করছেন, এটা আমাদের জন্য মোটিভেশন। তাদের দেখে অনুপ্রেরণা পাই। আপনি যত খেলবেন তত অভিজ্ঞ হবেন। যেখানেই খেলি, সিনিয়রদের কাছ থেকে অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)