ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
হুট করে মিরাজকে নিয়ে ভবিষ্যৎবানী করলেন কোচ ফাহিম
বাংলাদেশ জাতীয় দলে বোলার হিসেবেই ক্যারিয়ার শুরু করেছেন মিরাজ। যদিও অনূর্ধ্ব-১৯ লেভেলে যে ব্যাটিং করতে পারতেন সেটি হয়তো জাতীয় দলে আসার পর নিজেও ভুলে গেছেন। যে কারণে দলে নিচের সারিতে ব্যাটিং করতে দেখা যায় তাঁকে।
কোচ নাজমুল আবেদিন ফাহিম মনে করিয়ে দিলেন বোলিংয়ের পাশাপাশি ব্যাটার হিসেবেও কতটা ভালো মিরাজ। তিনি বলেন,
“এটা খুবই সন্তোষজনক। মিরাজ কিন্তু আসলে ব্যাটার। ও যখন অনূর্ধ্ব-১৯ দলে খেলেছে তখন শান্ত-সৈকতের মতো একজন ব্যাটার ছিল। কিন্তু ও যেহেতু বোলিং করতে পারে এবং শান্ত-সৈকত ওপরে খেলতে পারে এজন্যই ওকে মিডল অর্ডারে রাখা হয়েছে যেন আন্ডার-প্রেসার পারফর্ম করতে পারে। ওর বোলিংয়ের কারণে ব্যাটিংয়ের প্রেসার যেন কম হয়।”
প্রাইম ব্যাংকের বিপক্ষে গতকালও দল যখন বিপদে তখন ৩৭ রানের আগ্রাসী ইনিংস খেলেছেন মিরাজ। এতদিন জাতীয় দলের বোলার হিসেবে বিবেচিত হলেও কোচ ফাহিম তাঁর মধ্যে নতুন অলরাউন্ডার খুঁজে পেয়েছেন। এমনকি মিরাজ যে ব্যাটিং করতে পারেন সেটি উপলদ্ধি হয়েছে তাঁর বলে মনে করেন কোচ ফাহিম।
“ও যখন ৬-৭ নম্বরে ব্যাটিং করা শুরু করে তখন বোধহয় আমরা ভুলে গেছি সে পিউর ব্যাটারদের মতো ব্যাটিং করতে পারে। এটা ও নিজেও কিন্তু ভুলে গেছে। কিন্তু গত এক-দেড় বছরে ও যে ব্যাটিং করতে পারে সেটা সে উপলদ্ধি করতে পেরেছে। প্রাইম ব্যাংকের বিপক্ষে যে ব্যাটিং দেখলাম শেষদিকে ও কিন্তু পার্থক্য গড়ে দিয়েছে। দারুণ ব্যাটিং। মিরাজের মাধ্যমে একটা অলরাউন্ডার খুঁজে পাচ্ছি আমরা। ও যদি ভালো বোলিং করতে পারে তাহলে পিউর অলরাউন্ডার হওয়ার সম্ভবনা আছে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)