ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
স্পিন পরামর্শক হতে যাচ্ছেন রাজ্জাক
ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজকে আব্দুর রাজ্জাক বলেন, “হ্যাঁ, সবকিছু পরিকল্পনা অনুসারে হলে আমি এইচপি ক্যাম্পে যোগ দিতে যাচ্ছি। এমন না যে আমি আমার ফোকাস বদলে কোচিংয়ের দিকে নিয়ে যাচ্ছি কিন্তু আমি মনে করি আমি অনেক অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি এবং আমি তা তরুণদের সাথে শেয়ার করতে পারব। তারা যদি তাতে লাভবান হয় সেটা খুবই আনন্দদায়ক হবে। আমি মনে করি আমার জন্যও এটি একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা হবে”।
এইচপি ইউনিটের জন্য দীর্ঘমেয়াদী ভালো স্পিন কোচ পাচ্ছে না বিসিবি। তাই আপাতত দেশের অভিজ্ঞ আব্দুর রাজ্জাককে কাজে লাগাতে চায় এইচপি ইউনিট। বাংলাদেশের হয়ে ১৩ টেস্ট, ২০৭ আন্তর্জাতিক ওয়ানডে এবং ৪৪ আন্তর্জাতিক টি-২০ খেলেছেন রাজ্জাক। প্রথম শ্রেণির ক্রিকেটে ৬৩৪ উইকেট শিকার করা একমাত্র বাংলাদেশি বোলার তিনি। ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর যোগ দেন নির্বাচক প্যানেলে।
১৪ মে থেকে শুরু হবে এইচপি ইউনিটের ক্যাম্প। জুনে ক্যাম্পে যোগ দিবেন এইচপি ইউনিটের প্রধান কোচ টবি রেডফোর্ড। তিনি আসার আগ পর্যন্ত এইচপি ইউনিটের কোচিংয়ে দেখা যেতে পারে জাতীয় দলের ব্যাটিং কোচ জেমি সিডন্সকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)