ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
টানা ‘দুই হালি’র পর আইপিএল থেকে বাদ মুম্বাই
শুরুতেই কুইন্টন ডি কককে শিকার করে মুম্বাইকে হাসালেও লোকেশ রাহুল একাই তা পন্ড করেন। শতক হাঁকিয়ে লক্ষ্ণৌকে লড়াকু সংগ্রহ এনে দেন অধিনায়ক রাহুল। বাকিরা কেউই বড় ইনিংস খেলতে পারেননি।ডি কক ৯ বলে ১০ রান, মনিশ পান্ডে ২২ বলে ২২ রান, মার্কাস স্টয়নিস ০ বলে ৩ রান, ক্রুনাল পান্ডিয়া ২ বলে ১ রান, দীপক হুদা ৯ বলে ১০ রান ও আয়ুশ বাদোনি ১১ বলে ১৪ রান করে আউট হন। তবে শতক হাঁকিয়ে অপরাজিত থাকেন ওপেনার রাহুল। আসরে এটি রাহুলের দ্বিতীয় সেঞ্চুরি।
একক লড়াইয়ের দিনে রাহুলের ব্যাট থেকে আসে ৬২ বলে ১০৩ রানের হার না মানা বিধ্বংসী ইনিংস। তিনি ১২টি চারের পাশাপাশি চারটি ছক্কা হাঁকান। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৮ রান করে লক্ষ্ণৌ। মুম্বাইয়ের পক্ষে দুইটি করে উইকেট নেন রাইলি মেরেডিথ ও কাইরন পোলার্ড।
বহুল কাঙ্ক্ষিত জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৪৯ রান পায় মুম্বাই। তবে ঘরের মাঠেও ভাগ্য সুপ্রসন্ন হয়নি তাদের। এরপরই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে মুম্বাই। ঈশান কিষাণ ২০ বলে ৮ রান, ডেওয়ার্ল্ড ব্রেভিস ৫ বলে ৩ রান, সূর্যকুমার যাদব ৭ বলে ৭ রান করেন। অধিনায়ক রোহিত করেন ৩১ বলে ৩৯ রান।
তিলক বার্মার ব্যাট থেকে আসে ২৭ বলে ৩৮ রান। ততক্ষণে ম্যাচ কঠিন করে ফেলে মুম্বাই। জয়ের জন্য শেষ ওভারে ৩৯ রান দরকার ছিল মুম্বাইয়ের। বোলিংয়ে আসেন ক্রুনাল পান্ডিয়া। কাইরন পোলার্ড একটি ছক্কায় ২০ বলে ১৯ রান করে প্রথম বলেই বিদায় নেন।
ওই ওভারেই রান-আউট হন জয়দেব উনাদকাট ও ক্যাচ আউট হন ড্যানিয়েল স্যামস।নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে মুম্বাই। ফলে ৩৬ রানে জয় পায় রাহুলের লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।
সংক্ষিপ্ত স্কোরলক্ষ্ণৌ সুপার জায়ান্টস ১৬৮/৬ (২০ ওভার)রাহুল ১০২*, মনিশ ২২, আয়ুশ ১৪;পোলার্ড ২/৮, মেরেডিথ ২/৪০।
মুম্বাই ইন্ডিয়ান্স ১৩২/৮ (২০ ওভার)রোহিত ৩৯, তিলক ৩৮, পোলার্ড ২০;ক্রুনাল ৩/১৯।
লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ৩৬ রানে জয়ী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)