ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
দল ঘোষণার পরই টাইগার শিবিরে বড় দুঃসংবাদ
ডিপিএলে রোববার (২৪ এপ্রিল) প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে শেখ জামালের হয়ে মাঠে নামেন মুশফিক ও মেহেদী। ফিল্ডিং করার সময় দু’জনেই চোট পেয়ে মাঠ ছাড়েন।
মুশফিকুর রহিম এদিন চিরচেনা উইকেটের পেছনে ছিলেন না। প্রাইম ব্যাংকের ক্রিকেট ক্লাবের ব্যাটারের খেলা শট লং অন থেকে দৌড়ে এসে কুড়িয়ে মারতে গিয়ে পায়ের গোড়ালি মচকে যায় টাইগার উইকেটকিপারের। এরপর শেখ জামালের ফিজিও এসে তাকে মাঠের বাইরে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। কিন্তু তাতেও তিনি স্বস্তিবোধ না করায় আর মাঠে নামেননি।
অন্যদিকে মেহেদী মিরাজ তামিম ইকবালের উঁচু শট তালুবন্দি করতে গিয়ে আঙ্গুলে চোট পান। প্রাথমিক চিকিৎসা শেষে অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। এক্সরে পরীক্ষা শেষে তার ইনজুরির মাত্রা জানা যাবে।
এদিকে দুই টাইগার ক্রিকেটারের বিষয়ে নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু গণমাধ্যমকে বলেন, ‘মিরাজের স্পিনিং ফিঙ্গারে ব্যথা নাই। আশা করি ৭-৮ দিনের মধ্যে সে ঠিক হয়ে যাবে। মুশফিককে ২৪ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হচ্ছে। তবে বড় ধরনের কোনো সমস্যা নেই।’
এর আগে তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও সর্বশেষ এবাদত হোসেন ইনজুরিতে পড়েছিলেন। এবার সে তালিকা আরও দীর্ঘ হলো।
এদিকে সাদমান ইসলাম ও আবু জায়েদ চৌধুুরী রাহিকে বাদ দিয়ে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে ফিরেছেন সাকিব আল হাসান ও রেজাউর রহমান রাজা।
আগামী মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। ১৫ মে চট্টগ্রামে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৩ মে থেকে, ঢাকায়। প্রাথমিক স্কোয়াড থেকে ১৮ সদস্যের চূড়ান্ত স্কোয়াড নিয়ে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা।
১৬ সদস্যের বাংলাদেশ দলমুমিনুল হক সৌরভ (অধিনায়ক), তামিম ইকবাল খান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, কাজী নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম ও শরিফুল ইসলাম (ফিটনেস সাপেক্ষে)।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)