ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

৮১ রানের বড় ব্যবধানে হারল সাকিব-মাশরাফিরা

২০২২ এপ্রিল ২৪ ১৭:৩৬:৩৫

৮১ রানের বড় ব্যবধানে হারল সাকিব-মাশরাফিরা

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সুপার লিগের অন্যতম গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ২৯৭ রান সংগ্রহ করে আবাহনী লিমিটেড। জবাবে ব্যাট করতে নেমে ৪৪.৪ ওভারে ১৯৮ রান তুলতেই অলআউট হয়ে যায় সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজার লিজেন্ডস অব রূপগঞ্জ।

মূলতঃ দুই স্পিনার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত এবং তানভির ইসলামের ঘূর্ণির সামনে পড়ে কুপোকাত হতে হয়েছে সাকিব-মাশরাফিদের। এই জয়ে আবাহনীর মোট পয়েন্ট দাঁড়ালো ১৩ ম্যাচে ১৬। বাকি ২ ম্যাচে ৪ পয়েন্ট পেলেও শীর্ষে থাকা শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে পেছনে ফেলা সম্ভব হবে না আবাহনীর। সুতরাং, তাদের যে এবার শিরোপা অক্ষুণ্ন রাখা হচ্ছে না, সেটা বলাই বাহুল্য।

তবে, আবাহনী লিগ শিরোপা জমিয়ে দিয়েছে রূপগঞ্জকে হারানোর কারণে। এই ম্যাচে রূপগঞ্জ জিততে পারলে তাদের পয়েন্ট হতো ২০। সে ক্ষেত্রে শেখ জামালের সঙ্গে শিরোপা দৌড়ে থাকতে পারতো রূপগঞ্জ। কিন্তু হেরে যাওয়ায়, ১৩ ম্যাচ শেষে সেই ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকলেও শিরোপা জয় যে তাদের জন্য কঠিন হয়ে গেলো, তা আর বলার অপেক্ষা রাখে নরা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ