ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
চরম দু:সংবাদ: গুরুতর চোট নিয়ে মাঠ ছাড়লেন মুশফিক ও মিরাজ
১১তম ওভারে ডিপ স্কয়ার লেগে বল পাঠান প্রাইম ব্যাংকের ওপেনার এনামুল হক বিজয়। সেখান থেকে বল ফেরত পাঠানোর পর পায়ের গোড়ালিতে ব্যথা পান মুশফিক। ব্যথা পাওয়ার সঙ্গে সঙ্গেই মাটিয়ে পড়ে যান এ অভিজ্ঞ ক্রিকেটার।
মাঠের বাইরেই চলে তাঁর চিকিৎসা। পরবর্তীতে দেখা যায় মাটিতে ঠিকমতো পা-ও ফেলতে পারছেন না তিনি। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন মুশফিক। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের আগে এমন চোট বড় ভাবনায় ফেলতে পারে বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্টকে।
শুধু মুশফিকই নয়, পরের চোট তো আরও গুরুত্বর। ইনিংসের ১৮তম ওভারটি করতে আসেন সানজামুল। স্ট্রাইকে থাকা তামিম সানজামুলের বলটি ওপরে তুলে দেন। সেখানে ফিল্ডার মিরাজ থাকলেও ক্যাচটি ধরতে পারেননি।
ক্যাচ মিসের পর দেখা যায় হাত ধরে ব্যথায় কাতরাচ্ছেন মিরাজ। সঙ্গে সঙ্গেই মাটিতে নুয়ে পড়েন তিনি। চোট যে বেশ গুরুতর তা তো চোখ-মুখের চাহনি দেখলেই বোঝা গিয়েছিল। জানা যায় চোট এতটাই গুরুত্বর ছিল পরবর্তীতে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে যেতে হয় তাঁকে।
এদিকে ঘরের মাঠে শ্রীলঙ্কা বিপক্ষে টেস্ট সিরিজের জন্য এই দুই ক্রিকেটারকে নিয়ে দল ঘোষণা করেছে নির্বাচক প্যানেল। তবে শেষ পর্যন্ত তাঁরা খেলতে পারবেন কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)