ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
সাকিবকে অনুসরণ করে নিজের বিপদ নিজে ডেকে আনলেন রিশাভ পান্ত
আইপিএলে শুক্রবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে দিল্লির লড়াইয়ের শেষ ওভারে ওই ঘটনা ঘটে। জয়ের জন্য শেষ ওভারে ছয় ছক্কা প্রয়োজন ছিল দিল্লির। ওবেড ম্যাককয়ের করা ওভারের প্রথম তিন বলেই ছক্কা মেরে খেলা দারুণ জমিয়ে দেন রভম্যান পাওয়েল।
গোল বাধে তৃতীয় ছক্কার ডেলিভারিটি নিয়ে। ফুল টস বলটি ‘নো ছিল বলে আম্পায়ারদের কাছে দাবি করেন উইকেটে পাওয়েলের সঙ্গী কুলদিপ যাদব। একই দাবি নিয়ে যোগ দেন পাওয়েল। তৃতীয় আম্পায়ারের কাছে সিদ্ধান্ত পাঠাতে বলেন তারা। কিন্তু মাঠের আম্পায়াররা তাতে কান দেননি।
এতে উত্তেজনা ছড়ায় মাঠের বাইরেও। ডাগআউটে পান্তকে দেখা যায় ক্ষিপ্ত। এক পর্যায়ে দিল্লি অধিনায়ক হাত ইশারায় বারবার দুই ব্যাটসম্যানকে মাঠ ছেড়ে আসতে বলেন। পান্ত নিজের পক্ষে যুক্তি দেখালেও কাউকে খুব একটা পাশে পাচ্ছেন না। টিভি ধারাভাষ্যে পমি এমবাংওয়া, কেভিন পিটারসেনরা তখনই প্রবল সমালোচনা করেন পান্তের। আম্পায়ারের সিদ্ধান্ত ভুল হলেও মাঠ ছেড়ে চলে যাওয়ার মতো গুরুতর কিছুর জায়গা ক্রিকেটে নেই বলেই অভিমত জানান তারা।
কোচ রিকি পন্টিং ডাগআউটে থাকলে এমন কিছু হতে দিতেন না বলেই বিশ্বাস পিটারসেনের। সহকারী কোচদের একজন, শেন ওয়াটসনকে ওই সময়ই দেখা গেছে পান্তকে নিবৃত্ত করার চেষ্টা করতে। ম্যাচের পর সংবাদ সম্মেলনেও সাবেক অস্ট্রেলিয়ান অলরাউন্ডার বললেন, তাদের অধিনায়কের আচরণ গ্রহণযোগ্য নয় তাদের কাছে।
“শেষ ওভারে যা হয়েছে, তা খুবই হতাশার। দুর্ভাগ্যজনকভাবে আমরা ম্যাচে অমন অবস্থায় পড়ে গিয়েছিলাম, কারণ ম্যাচজুড়ে আমরা তখনও পর্যন্ত কাজগুলো ঠিকঠাক করতে পারিনি।”
“দিনশেষে, দিল্লি ক্যাপিটালসে একটা ব্যাপার হলো, যা হয়েছে, সেটির পক্ষে সমর্থন নেই আমাদের। আম্পায়ারের সিদ্ধান্ত ভুল হোক বা ঠিক, মেনে নিতেই হবে। কেউ একজন মাঠে ছুটে যাচ্ছে, এটা আমরা মেনে নিতে পারি না। এটা অবশ্যই ভালো কিছু নয়।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)