ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
ডিপিএলে দুর্দান্ত পারফর্রম করা ক্রিকেটারদের জাতীয় দলে নেয়ার বিপক্ষে মাশরাফী
বিজয়, নাইম, রকিবুল, মুগ্ধরা মধুর এক সমস্যায় ফেলেছেন নির্বাচকদের। ডিপিএলে অনবদ্য পারফরম্যান্স আলোচনায় এনেছে তাদের। বিশেষ করে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা বিজয় এবং নাইম ইসলাম। ডিপিএলের এই পারফরমারদের ভবিষৎ কি?
ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর। জাতীয় দলের রাডারে আসার অন্যতম মাধ্যম। যদিও এখানে পারফরম্যান্স করেই সরাসরি লাল সবুজ জার্সিতে সুযোগ দেয়ার পক্ষে নন সাবেক অধিনায়ক মাশরাফী। অন্যদিকে, ওয়ানডে ফরম্যাটে জাতীয় দলে খুব একটা রদবদলের সম্ভাবনা দেখছেন না নির্বাচকরা।
মাশরাফী বলেন, এখান থেকে সরাসরি জাতীয় দল কেন? এখান থেকেও তো আরেকটা ধাপ থাকে। এরপরও কিন্তু আরেকটা লেভেল আছে। এইচপি, ‘এ’ দলের মতো লেভেলে গিয়ে দেখতে হবে, তারা কেমন করছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, এখানে দেখতে হবে যে আন্তর্জাতিক অঙ্গনের জন্য তারা নিজেদেরকে কতটা প্রস্তুত করতে পেরেছে। কারণ ঘরোয়া পর্যায়ে অনেক খেলা হয়, বিশেষ করে বিকেএসপির উইকেটের সঙ্গে অন্য দেশের যে কোনো উইকেটের তুলনা করা যাবে না। তাই আন্তর্জাতিক অঙ্গনে যে ধরনের খেলোয়াড়দের নিয়ে আগাতে পারবো, তাদেরই আমরা সুযোগ দেওয়ার চেষ্টা করব।
জাতীয় দলে ক্রিকেটার বাদ দেওয়ার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ছিলো আগেও। নাইম ইসলামের দল থেকে বাদপড়া এবং পারফর্ম করেও টাইগার স্কোয়াডে ফিরতে না পারা। শুধু বয়সের দোহাই দিয়ে পারফরম্যান্সের অবমূল্যায়ন কাম্য নয়, বলছেন সাবেকরা।
বিসিবির সাবেক পরিচালক খন্দকার জামিল আহমেদ বলেন, জাতীয় দলে খেলা যাবে কি যাবে না, সেটা নির্ভর করবে পারফরম্যান্সের ওপর। আর সেই পারফরম্যান্সটা হচ্ছে ঘরোয়া লিগে। আমাদের এখানে যেটা হয়, ২৯-৩০ বছর পার হয়ে গেলে একজন খেলোয়াড়কে সেভাবে মূল্যায়ন করা হয় না। নাঈম ইসলামের কথা বলতে পারি যে সবশেষ তিনি যে সিরিজে খেলেছেন, সেই সিরিজে টেস্টে তার সেঞ্চুরি ছিল। এরপর তিনি ইনজুরির কারণে বাদ পড়ে গেলেন। আর কিন্তু ডাক পেলেন না! এটা কিন্তু অন্যান্য খেলোয়াড়দের জন্য একটা ভুল বার্তা দিচ্ছে যে একটু বয়স হয়ে গেলে বোধ হয় আর খেলা যাবে না।
ডিপিএলে অসাধারণ পারফর্ম করা ক্রিকেটারদের নিয়ে ‘এ’ দল গড়ার কথা বলেছে বিসিবি। ওয়েস্ট ইন্ডিজে একটি সফরে যাওয়ারও কথা রয়েছে। কিন্তু সেখানে ভালো না করলেই কি সম্ভাবনা শেষ হয়ে যাবে তাদের? বিশ্লেষকরা বলছেন, সময় দিয়ে জাতীয় দলের ছায়া হিসেবে তৈরি করতে হবে। তাহলে প্রতিযোগিতা বাড়বে জাতীয় দলেও। পরিকল্পনার সঠিক বাস্তবায়ন হলে শক্তিশালী পাইপলাইন গড়ে উঠবে বলেও মতো ক্রিকেট বিশ্লেষক ফাহিমের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)