ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

ব্রেকিং নিউজ : আইপিএলে হঠাৎ-ই মেজাজ হারালেন ঠান্ডা মাথার মুস্তাফিজ

২০২২ এপ্রিল ২৩ ২২:৪৩:২২

ব্রেকিং নিউজ : আইপিএলে হঠাৎ-ই মেজাজ হারালেন ঠান্ডা মাথার মুস্তাফিজ

রাজস্থানের দেওয়া ২২৩ রানের লক্ষে ব্যাট করতে নেমে দিল্লী ক্যাপিটালস ২০ ওভারে ২০৭ রান করতে সক্ষম হয়। ফলে দিল্লী ১৫ রানে পরাজিত হয়। রাজস্থান এই দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গিয়েছে।

এই দিকে জস বাটলারের বিধ্বংসী শতকের ম্যাচে বল হাতে মুস্তাফিজসহ দিল্লীর সব বোলারই ছিলেন খরুচে। দিল্লীর বোলাররা মোটে দুটি উইকেটের পতন ঘটাতে সক্ষম হন। মুস্তাফিজ নিয়েছেন জস বাটলারে উইকেট, যিনি হাঁকিয়েছেন এবারের আসরে নিজের তৃতীয় শতক।

এই দিন মুস্তাফিজ ৪ ওভারে ১ উইকেট নিয়ে দিয়েছেন ৪৩ রান। তবে এই দিনে দিল্লীর সকল বোলারই ছিল খরুচে। কুলদিব ৩ ওভারে দিয়েছেন ৪০ রান। পান নি কোনো উইকেটের দেখা।

অন্য দিকে খালিদ ১ উইকেট পেলেও মুস্তাফিজের থেকে ৪ রান বেশি ৪৭ রান দিয়েছেম। সব বোলারের পারফর্ম্যান্স হিসাব করলে মুস্তাফিজই রয়েছেন এগিয়ে।

তবে ম্যাচে ঠান্ডা মাথার মুস্তাফিজকে দেখা গিয়েছে মেজাজ হারাতে। আইপিএল দেখা গেছে মুস্তাফিজের ওভারেই বেশী ক্যাচ মিস করতে। তাই যখন তার বলে জস বাটলারে ক্যাচ মিস করেন তখন তিনি রেগে উঠে এবং অধিনায়ক রিশাব পান্তের সাথে গিয়ে কথা বলেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ