ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
২০২১ বিশ্বকাপ ব্যর্থতার রিপোর্টের নেওয়া হয়নি কোনো ব্যবস্থা, রিপোর্টটা শুধুই কি ছিল আই ওয়াস
তবে এরপরই টাইগারদের আসল সামর্থের প্রমাণ মেলে। মূল পর্বের পাঁচটি ম্যাচের পাঁচটিতেই হারে বাংলাদেশ। শ্রীলংকা এবং উইন্ডিজের বিপক্ষে ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতা করলেও অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০০ রানের নিচেই গুটিয়ে যায় বাংলাদেশ। সব মিলিয়ে ব্যর্থতার ষোলকানা পূর্ণ করা এই টুর্নামেন্টের পর বিসিবির পক্ষ থেকে দেওয়া হয়েছিল নানা আশ্বাস। বিসিবি বলেছিল"বাংলাদেশ এতটা বাজে খেলবে আমরা কেউই আশা করিনি।
আমরা এ ব্যাপারে তদন্ত করছি এবং শীঘ্রই তদন্ত রিপোর্ট অনুযায়ী অ্যাকশন নেওয়া হবে"। তবে বিশ্বকাপ শেষ হয়েছে ৬ মাস হয়েছে রিপোর্ট ও বিসিবির অফিসেই পড়ে রয়েছে। রিপোর্ট অনুযায়ী কোন ব্যবস্থা কিংবা সংবাদমাধ্যমে এর কোন খোলাসা করতে পরবর্তীতে দেখা যায়নি । তদন্ত কমিটি রিপোর্ট যখন বিসিবির কাছে পাঠায় তার কাছাকাছি সময়ে নিউজিল্যান্ডকে টেস্টে হারায় বাংলাদেশ।
তাহলে কি টাইগারদের একটি সাফল্য কোন ব্যাবস্থা নেওয়া থেকে বিরত রেখেছে বিসিবিকে? তাহলে কি বিসিবির কার্যক্রম এতো সহজেই পরিবর্তন করা যায়? রিপোর্টে খেলোয়াড়দের সাথে কোচের দূরত্ব এবং মিস কমিউনিকেশন হয়েছে কিনা এ ব্যাপারে তথ্য রয়েছে বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে। রিপোর্ট জুড়ে অনেকটাই কোচ রাসেল ডোমিঙ্গোর আচার আচরণ নিয়ে থাকবে তা অনুমিতই ছিল।
তাহলে কি বাংলাদেশকে একটি টেস্ট কিংবা একটি সিরিজ জেতানোয় তার বিগত সব কিছু ভুলে যাওয়া হবে? হয়তো বিশ্বকাপের ভরাডুবির পর তদন্ত রিপোর্ট হতে পারে বিসিবির একটি আইওয়াশ স্ট্র্যাটেজি। বিশ্বকাপের ব্যর্থতার পর দেশের ক্রিকেটের প্রতি প্রচুর ক্ষোভ তৈরি হয়েছিল সাধারন সমর্থকদের মাঝে। ফলে হয়তো এই আক্রোশ কিছুটা নিয়ন্ত্রণে আনার জন্যই এমন পদক্ষেপ নিতে পারে বিসিবি। এ ধরনের আইওয়াশ স্ট্র্যাটেজি করে নিশ্চিতভাবে দেশের ক্রিকেটের কোন লাভ হবে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)