ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রাজিলের বিপক্ষে খেলতে চায় না আর্জেন্টিনা
আর্জেন্টিনার ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস, মুন্ডো আলবিসেলেস্তে তাদের প্রতিবেদনে জানাচ্ছে, ব্রাজিলের বিপক্ষে জুন মাসের প্রীতি ম্যাচটি খেলতে চায় না আর্জেন্টিনা। শুধু তাই নয়, আগামী ২২ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ নিয়েও পুনরায় ভাবতে চাইছে আলবিসেলেস্তেরা।
পাঁচ বছর আগে, তথা ২০১৭ সালেও মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা-ব্রাজিল। ওই ম্যাচে মেসির একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছিল লা আলবিসেলেস্তারা। এই ম্যাচটি আয়োজন করে থাকে মূলত একটি প্রোডাকশন কোম্পানি।
ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলের সঙ্গেই চুক্তি থাকা সেই কোম্পানি এবারও সুপার ক্লাসিকো ম্যাচ আয়োজনের সকল প্রস্তুতি নিয়ে ফেলেছে। এমনকি ম্যাচের টিকিটও বাজারে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু বেঁকে বসেছে আর্জেন্টিনা।
তবে এর পেছনে রয়েছে যৌক্তিক কারণ। জুন মাসের ১ তারিখ লন্ডনে ইতালির বিপক্ষে বিশেষ ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। এরপর নিজ দলের খেলোয়াড়দের কিছুদিনের জন্য ছুটি দিতে চাইছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
কিন্তু অস্ট্রেলিয়ায় গিয়ে ব্রাজিলের বিপক্ষে খেলতে হলে, ছুটি পাওয়া যাবে না। শুধু তাই নয়, লন্ডন থেকে দীর্ঘ ভ্রমণের ক্লান্তিও সঙ্গী হবে আর্জেন্টিনার খেলোয়াড়দের। এ কারণেই মূলত অস্ট্রেলিয়ায় গিয়ে প্রীতি ম্যাচটি খেলতে চাইছে না আর্জেন্টিনা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ