ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
রোনালদো ইজ ব্যাক - ভক্তদের উদ্দেশে অন্য রকম ব্যাখ্যা দিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে
রোনালদোর হ্যাটট্রিকের ভেলায় ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার নরিচ সিটিকে ৩-২ গোলে হারায় ম্যানচেস্টার ইউনাইটেড।
দলের জয় আর রোনালদোর জ্বলে ওঠা, দুটিই খুব জরুরি ছিল এ দিন। এই ম্যাচের আগে তুমুল সমালোচনার মুখে ছিলেন রোনালদো। মাঠের পারফরম্যান্সে ‘ফুরিয়ে গেছেন’ বলে আলোচনা উঠছিল আরও একবার। সঙ্গে আগের ম্যাচে এক দর্শকের ফোন ছুঁড়ে ফেলার ঘটনা নিয়ে তুমুল বিতর্ক তো ছিলই।
দলও ছিল বেশ বাজে অবস্থায়। পয়েন্ট তালিকায় তাদের অবস্থান ছিল সপ্তম। ম্যাচের আগের দিন তাদের অনুশীলন মাঠে বিক্ষোভ করেন সমর্থকরা। ম্যাচের আগেও সমর্থকদের একটি অংশ বিক্ষোভ করেন। ম্যাচ চলাকালে গ্যালারি থেকে দুয়ো ভেসে আসে বারবার।
সেই দুয়োগুলোকেই তালিতে পরিণত করেন রোনালদো। তার তিন গোলে দলের জয়ে বিক্ষোভও থেমে যায় আপাতত।
ইউনাইটেডের এই জয়ের দিনেই হেরে গেছে আর্সেনাল ও টটেনম্যান হটস্পার। পয়েন্ট তালিকায় রোনালদোরা উঠে এসেছেন পাঁচে। চারে থাকা টটেনহ্যামের সঙ্গে তাদের দূরত্ব এখন কেবল তিন পয়েন্টে। আর্সেনাল নেমে গেছে ছয়ে। শীর্ষ চারে থেকে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা এখন ভালোভাবেই জিইয়ে আছে ইউনাইটেডের।
ম্যাচের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদো বললেন, তারা চেষ্টা করে যাবেন শেষ পর্যন্ত।
“এই জয় পেয়ে এবং প্রিমিয়ার লিগে পথে ফিরতে পেরে খুবই খুশি। আগেও যেমন বলেছি, ব্যক্তিগত অর্জন তখনই মূল্যবান, যখন তা দলের লক্ষ্য পূরণে সহায়তা করে। আমার ৬০তম হ্যাটট্রিক এত বেশি গুরুত্বপূর্ণ কারণ এটা দলকে তিন পয়েন্ট এনে দিয়েছে।”
“ভালো খেলেছো ছেলেরা, সবার প্রচেষ্টা ছিল দুর্দান্ত। আমরা হাল ছাড়ছি না, লড়ে যাব শেষ পর্যন্ত।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ