ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

অবসরের ঘোষণা দিয়েই দিলেন দুইবারের বিশ্বজয়ী ক্রিকেটার

২০২২ এপ্রিল ১৫ ১১:১৮:১৫

অবসরের ঘোষণা দিয়েই দিলেন দুইবারের বিশ্বজয়ী ক্রিকেটার

সেদিন লর্ডসে তার ৪৬ রানে নেওয়া ৬ উইকেটের সুবাদেই মূলত বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। সবমিলিয়ে নিজের ক্যারিয়ারে দুইবার (২০০৯ ও ২০১৭) বিশ্বকাপ জিতেছেন শ্রাবসোল। এছাড়া নারী অ্যাশেজের শিরোপাও দুইবার জিতেছেন এ ইংলিশ তারকা।

সমারসেটের হয়ে পেশাদার ক্রিকেটে যাত্রা শুরু করা শ্রাবসোল ইংল্যান্ডের হয়ে তিন ফরম্যাটে খেলেছেন ১৭৩টি আন্তর্জাতিক ম্যাচ। যেখানে তার শিকার ২২৭ উইকেট। ইংলিশ নারীদের মধ্যে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের তালিকায় চতুর্থ এবং টি-টোয়েন্টিতে তিনিই সবার ওপরে।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ঘরোয়া পর্যায়ে রাচেল হেয়হো ফ্লিন্ট ট্রফি, শার্লট এডওয়ার্ডস কাপ এং দ্য হান্ড্রেডের মতো টুর্নামেন্টগুলো খেলবেন শ্রাবসোল। অবসরের কারণ হিসেবে তিনি বর্তমান যুগের সঙ্গে মানিয়ে নিতে পারার কথা বলেছেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ