ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

চরম দু:সবাদ : ফুটবল বিশ্বে শোকের ছায়া তারকা ফুটবলারের মৃত্যু

২০২২ এপ্রিল ১৪ ১৭:৩৮:২০

চরম দু:সবাদ : ফুটবল বিশ্বে শোকের ছায়া তারকা ফুটবলারের মৃত্যু

এতে মাথায় বাজেভাবেই আঘাত পান সাবেক এই কলম্বিয়ান মিডফিল্ডার। সেখান থেকে দ্রুতই হাসপাতালে নেওয়া হয় রিংকনকে। তিন ঘণ্টা ধরে অস্ত্রোপচার করা শেষে আইসিইউতে স্থানান্তর করা হয় সাবেক এই ফুটবলারকে। তিন দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে আজ (১৪ এপ্রিল) শেষ নিশ্বাস ত্যাগ করেন রিংকন।

এই ফুটবলারের মৃত্যুর খবর নিশ্চিত করেন কালি শহরের ইমবানাকো ক্লিনিকের চিকিৎসক লাউরানো কুইনতেরো। তিনি বলেন, ‘আমাদের সব রকমের প্রচেষ্টার পরও ফ্রেডি ইউসেবিও রিংকন মারা গেছেন।’ কলম্বিয়ান ফুটবল ফেডারেশন এই ফুটবলারের বিদায়ে শোক জানিয়ে লিখে, ‘আমরা তাকে মিস করব। অনেক ভালোবাসা ও সম্মানের সঙ্গে তাকে মনে রাখা হবে। তার পরিবারের প্রতি সহমর্মিতা।

আশা করি, তারা এ আঘাত কাটিয়ে উঠতে পারবে।’ উল্লেখ্য, কলম্বিয়ার হয়ে ১৯৯০, ১৯৯৪ ও ১৯৯৮ সালের বিশ্বকাপে অংশ নিয়েছিলেন রিংকন। অবসর নিয়েছিলেন ২০০১ সালে। এ সময়ে ৮৪ ম্যাচে ১৭ গোল করেছেন রিংকন। ক্লাব ক্যারিয়ারে রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন ৬ ফিট ২ ইঞ্চি লম্বা এই মিডফিল্ডার।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ