ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইউরোপা লিগে পিছিয়ে পড়ে কোনোমতে ড্র বার্সেলোনা
ম্যাচে জয়ের সাদ পায়নি কোনো দলই, হল ড্র। গত কাল রাতে জার্মানির ফ্রাঙ্কফুর্টে ইউরোপা লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। লিগে বার্সা সব প্রতিযোগিতা মিলিয়ে সাত ম্যাচ পর জিততে ব্যর্থ হলো তারা।
নিজেদের মাঠে শুরু থেকেই উজ্জীবিত ফুটবল খেলতে থাকে দাগতিকরা। পালাক্রমে আক্রমণ শানানো স্বাগতিকরা ৩৭ মিনিটে এগিয়ে যেতে পারতো। বার্সোর ডি-বক্সে সের্হিও বুসকেতস স্বাগতিক ফরোয়ার্ড রাফায়েল বোরেকে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান ম্যাচ পরিচালক। পরে ভিএআরের সাহায্যে সিদ্ধান্ত পাল্টান তিনি।
ম্যাচের শেষার্ধের ৩ মিনিটে ঠিকই এগিয়ে যায় এইনট্রাখট। কর্নার ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি ফ্রাঙ্কফুর্ট। ডি-বক্সের বিপক্ষে জোরালো হাফ ভলিতে ওপরের কোণা দিয়ে ঠিকানা খুঁজে নেন জার্মান উইঙ্গার আন্সগার।
ম্যাচের শেষদিকে ৬৬তম মিনিটে সমতায় ফেরে বার্সা। তবে উসমান দেম্বেলে বদলি হিসেবে নেমেই সুযোগ তৈরি করেন। ঘুরেদাঁড়িয়ে তার পাস থেকে বল নিয়ে ডি-বক্সে ফ্রেংকি ডি ইয়ংয়ের সঙ্গে ওয়ান টু ওয়ান করে জালে পাঠান ফেররান তোরেস।
এরপর ৭৮তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে আইনট্রাখটের ব্রাজিলিয়ান ডিফেন্ডার তুতা মাঠ ছাড়েন। তবে প্রতিপক্ষ দলে ১০ জন পেয়েও আর গোল করতে পারেনি বার্সেলোনা।
পুরো ম্যাচে ৬৭ ভাগ বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণে ছন্নছাড়া দেখিয়েছে জাভির দলকে। আইনট্রাখট যেখানে ১৬ শটের পাঁচটি লক্ষ্যে রাখে, সেখানে বার্সা ৭ শট নেয়। যার মাত্র তিনটি ছিল লক্ষ্যে।
তবে আগামী বৃহস্পতিবার ন্যু ক্যাম্পে ফিরতি লিগে ফ্রাঙ্কফুর্টকে আতিথ্য দেবে বার্সেলোনা। নিজেদের মাঠে কি নিজেদের ফিরে পাবে কাতালান হতাশা যুক্ত এই ক্লাবটি?
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ