ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেসি-নেইমার-এমবাপ্পের গোলে পিএসজির
পার্ক দেস প্রিন্সেসে লরিয়েন্টের বিপক্ষে পুরো শক্তি নিয়েই মাঠে নামে ফরাসি ক্লাব প্যারিস। ম্যাচের শুরু থেকেই আক্রমণের পর আক্রমণ করে যায় পিএসজি। ম্যাচের ১২তম মিনিটে এমবাপ্পের পাস থেকে গোল করেন নেইমার। এরপর ২৮তম মিনিটে ইদ্রিস গুইয়ের থেকে পাওয়া বল থেকে গোল করে দলকে ২-০ তে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে।
বিরতির পর আবারো একের পর এক আক্রমণ করে যায় প্যারিস। কিন্তু উলটো ৫৬তম মিনিটে নিজেদের ভুলে গোল হজম করে পিএসজি। হাকিমির ব্যাকপাস ছুটে গিয়ে প্রথম ছোঁয়ায় আগুয়ান গোলরক্ষককে পরাস্ত করেন তেরেম মফি। কিন্তু ৬৭তম মিনিটে আবারো দুই গোলে এগিয়ে যায় পিএসজি।
নিজের দ্বিতীয় গোলে ব্যবধান আরও বাড়িয়ে নেন এমবাপ্পে। হাকিমির পাস পেয়ে আসরে নিজের ১৭তম গোলটি করেন তিনি।ছয় মিনিট পর পিএসজির জয় প্রায় নিশ্চিত করেন আর্জেন্টাইন তারকা মেসি। পেনাল্টি স্পটের কাছ থেকে জোরাল শটে আসরে নিজের তৃতীয় গোলটি করেন মেসি।
আর ম্যাচের শেষ মুহূর্তে সেই এমবাপ্পের দারুণ এক পাস থেকেই ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন নেইমার।লিগে ৩০ ম্যাচে ২১ জয় ও পাঁচ ড্রয়ে পিএসজির পয়েন্ট ৬৮ এবং সমান ম্যাচ খেলে ৬ জয়ে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের ১৬তম স্থানে লরিয়েন্ট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ