ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রাজিলিয়ান তারকাকে পেতে দৌড়ঝাঁপ শুরু করেছে বার্সেলোনা
আগামী মৌসুমে আরও শক্তিশালী একটি দল গড়ার দিকেই ধীরে ধীরে এগিয়ে চলেছে বার্সা। এরই মধ্যে খবর জানা গেছে, লিভারপুল থেকে মোহামেদ সালাহকে কিনতে বড় ধরনের ত্যাগ স্বীকার করতেও প্রস্তুত তারা।
এবার জানা গেলো, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহার জন্য কোমর বেধে মাঠে নামতেছে কাতালান ক্লাবটি। ইংলিশ প্রিমিয়ার লিগের লিডস ইউনাইটেডে খেলা এই ফরোয়ার্ডকে কিনতে চেয়ে এরই মধ্যে বক্তব্য-বিকৃতি দিয়েছেন বার্সা সভাপতি হুয়ান লাপোর্তাও। মাদ্রিদভিত্তিক ক্রীড়া দৈনিক মার্কা জানিয়েছে এ খবর।
২০২০ সালে ফরাসি ক্লাব রেঁনে থেকে এসে লিডস ইউনাটেডে যোগ দেন রাফিনহা। ইংলিশ প্রিমিয়ার লিগে আসার পর নিজের যোগ্যতার দারুণ প্রকাশ ঘটান তিনি। যে কারণে ব্রাজিল জাতীয় দলেও তাকে ডেকে নিয়েছেন কোচ তিতে।
বার্সেলোনার পক্ষ থেকেই জানা যাচ্ছে, এরই মধ্যে তারা রাফিনহার সঙ্গে যোগাযোগও করে ফেলেছে এবং ব্রাজিলিয়ান এই তারকা নিজেও ইচ্ছুক বার্সায় যোগ দেয়ার জন্য।
কারণ, লিডস ইউনাইটেড রাফিনহাকে নতুন চুক্তি করার জন্য বারবার বলার পরও তিনি চুক্তি নবায়ন করেননি। তার এজেন্ট এবং সাবেক ফুটবলার ডেকো খুব সাবধানেই রাফিনহার বিষয়টি হ্যান্ডল করছেন।
লিডস ইউনাইটেড রাফিনহার কোনো বাইআউট ক্লজ নির্ধারণ করেনি। যে কারণে ধারণা করা হচ্ছে, তিনি খুব সহজেই হয়তো বার্সায় যোগ দিতে পারবেন। তেমনটা হলে, বার্সার আক্রমণভাগ যে আরও শক্তিশালী হবে, তাতে কোনো সন্দেহ নেই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ