ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
’পর্তুগাল ছাড়া কোনো বিশ্বকাপ হবে না’
তার সাফ কথা, পর্তুগাল ছাড়া কোনো বিশ্বকাপ হবে না। বিশ্বকাপ বাছাইপর্বে পর্তুগালের পারফরম্যান্স ভীষণ হতাশাজনক। গ্রুপ বাছাইয়ে তারা সার্বিয়ার পর দ্বিতীয় অবস্থানে থেকে শেষ করে। ফলে ইউরোপীয় অঞ্চলের প্লে-অফ খেলতে হচ্ছে রোনালদোদের। বৃহস্পতিবার প্লে-অফের সেমিফাইনালে তুরস্কের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে ফার্নান্দো সান্তোসের দল।
নর্থ মেসিডোনিয়ার বিপক্ষে তারাই পরিষ্কার ফেবারিট। তবে এই নর্থ মেসিডোনিয়া ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়েই প্লে-অফ ফাইনালে এসেছে। রোনালদো জানালেন, ইতালির ওই হারে তারা অবাক হয়েছেন বটে, তবে তার দলও এমন আপসেটের মুখে পড়বে, মানতে নারাজ পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী তারকা। রোনালদো বলেন, ‘আমরা অবাক হয়েছি (ইতালির হারে)।
নর্থ মেসিডোনিয়া অনেক ম্যাচেই বিস্মিত করেছে। তবে আমার মনে হয় না, কাল (মঙ্গলবার) তারা আমাদের বিস্মিত করতে পারবে। পর্তুগাল অবশ্যই ভালো খেলবে এবং বিশ্বকাপে যাবে।’ ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড যোগ করেন, ‘আমরা জানি যদি আমরা জিতি তবে বিশ্বকাপে যাবো, হারলে বাদ পড়ব।
তাই আমাদের মধ্যে ইতিবাচক দায়িত্ববোধ থাকবে এবং আমরা ম্যাচটা জিতব। আমি দেখছি দলের সবাই প্রস্তুতই আছে এবং নিজেদের সেরাটাই দেবে।’ বয়সটা ৩৭ পেরিয়েছে। এবারই কি শেষ বিশ্বকাপ? আন্তর্জাতিক ফুটবলে রেকর্ড ১১৫ গোলের মালিক এমন প্রশ্ন শুনতে শুনতে বিরক্তই।
বললেন, ‘আমি একই প্রশ্ন করা শুরু করি তাহলে। আমার ভবিষ্যতের সিদ্ধান্ত আমি নেবো, অন্য কেউ তো নয়। যদি আমি মনে করি আরও খেলতে পারব, খেলব। যদি মনে করি পারব না, খেলব না। সময় হলে সিদ্ধান্তটা আমিই নেবো।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ